মোমিনপুর কাণ্ডে এনআইএ’র প্রথম গ্রেফতার

উল্লেখ্য, মোমিনপুরে অশান্তি ছড়ানোর অভিযোগে এর আগে অনেক অভিযুক্তকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মোমিনপুর কাণ্ডে এই প্রথম গ্রেফতার করল এনআইএ (NIA)। সূত্রের খবর, ২ জনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, মোমিনপুরে অশান্তি ছড়ানোর অভিযোগে এর আগে অনেক অভিযুক্তকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ।

জানা গিয়েছে, তদন্তে নেমে এনআইএ ১০ জন সাক্ষীর বয়ান রেকর্ড করে। অশান্তি ছড়ানোর ঘটনায় ৫ জনকে চিহ্নিত করা হয়। তারপরে ২ জনকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। দীর্ঘ জেরার পরে ওই দু’জনকে গ্রেফতার করে এনআইএ। তদন্তে সহযোগিতা না করার কারণেই এই দু’জনকে গ্রেফতার করা হয়েছে, বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ৫ জনের মধ্যে বাকি ৩ জনকে আগেই গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। তারা এই মুহূর্তে বিচারবিভাগীয় হেফাজতে আছে। ওই তিনজনকেও নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানাবে এনআইএ।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর রাত থেকে প্রায় ২ দিন উত্তপ্ত হয়েছিল মোমিনপুর। এমনকি ঘেরাও করা হয়েছিল একবালপুর থানাও। আহত হয়েছিলেন বেশ কয়েকজন পুলিশ আধিকারিক এবং কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। নামানো হয়েছিল র‍্যাফ। মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। কলকাতা পুলিশ সূত্রে খবর গ্রেফতার করা হয়েছিল প্রায় ৫৬  জনকে। সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছিল আরও ৩৫ জনকে। ৪১ জনকে সতর্ক করা হয়েছিল নোটিশ দিয়ে। হিংসার ছবি প্রচার করার জন্য দায়ের করা হয়েছিল আলাদা আলাদা প্রায় ৮০টি মামলা। অভিযোগ ছিল, বিস্ফোরণও হয়েছে।

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: বাবার স্বাস্থ্যের অবনতি, সময় থাকতে চিকিৎসকের পরামর্শ নিন…

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর