‘এই সরকারকে কোনও দল নিয়ন্ত্রণ করবে না,’ স্পষ্ট বার্তা শমীকের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে বিনামূল্যে ক্যান্সার টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠান থেকে বর্তমান সরকারের সম্পর্কে একগুচ্ছ কথা বলেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, ‘এই সরকার কোনও বিশেষ সম্প্রদায়ের জন্য নয়। কোনও নির্দিষ্ট দল সরকারকে নিয়ন্ত্রণ করবে না। বাংলার ১০ কোটি মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত রাজ্য সরকার।’

তিনি আরও বলেছেন, ‘কোনও বিশেষ দলের কার্যলয় থেকে কোনও চিকিৎসকের বদলির অর্ডার আসবে না। সরকার নিজের মতো মানুষের স্বার্থে কাজ করবে।’ সরকারকে পরামর্শ দেওয়ার জন্য হেল্পলাইন নম্বরে ফোন করার কথাও বলা হয়েছে। স্বাস্থ্যব্যবস্থায় কোনও বিচ্যুতি হলে পরামর্শ দেওয়ার কথা বলা হয়েছে। এই কথা বলতে গিয়ে, পোলিও প্রতিষেধকের কথাও বলেছেন তিনি। একসময় মানুষ পোলিও টিকা নিতেও ভয় পেত। পোলিও টিকাতে বাধা দেওয়া হতো। পাশাপাশি রাজ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়েও সরকারকে পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন, জনসংখ্যা বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ নেওয়া হোক।

মহিলাদের জরায়ু মুখের ক্যানসার প্রতিরোধে রাজ্যজুড়ে বিনামূল্যে টিকাকরণ কর্মসূচি আজ, শনিবার (৩০ মে) থেকে শুরু হয়েছে। বিধাননগর হাসপাতালে পৌঁছে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায় এবং মুখ্যসচিব মনোজ আগরওয়াল। কেন্দ্র-রাজ্যের যৌথ সহায়তায় শনিবার থেকেই বাংলার জেলায় জেলায় শুরু হয়ে গেল এই টিকাকরণ। রাজ্যে এই টিকাকরণ যজ্ঞ চালাতে কেন্দ্রীয় মন্ত্রী ইতিমধ্যেই ৭ লক্ষ ৭২ হাজার ৬৫০ ডোজ প্রতিষেধক পাঠিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

এবার অজয়ের নতুন শত্রু জয়দীপ আহলাওয়াত, প্রকাশ্যে ‘দৃশ্যম ৩’ ট্রেলার

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA