পাঁচ ঘন্টা বাদে চালু মেট্রো, শহরের পরিস্থিতি পরিদর্শনে পথে যুগ্ম কমিশনার ট্র্যাফিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টানা পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হল মেট্রো পরিষেবা। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে শুরু হল মেট্রো চলাচল। এরফলে খানিক স্বস্তি পেলেন নিত্য যাত্রীরা।  সোমবার সকালে মেট্রো স্টেশনে ঘোষণা হয়েছিল দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করবে। মাঝের স্টেশনগুলিতে জল ঢুকে যাওয়ায় পরিষেবা সচল রাখা যায়নি। এরফলে সকাল ৭টা ৫১ মিনিট থেকে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলাচল হয়। এই পরিস্থিতিতে টানা ৫ ঘণ্টার পর স্বাভাবিক হল মেট্রো পরিষেবা।

অন্যদিকে শহরের অবস্থা পরিদর্শনে বেরলেন যুগ্ম কমিশনার (ট্রাফিক) রূপেশ কুমার। যে সমস্ত এলাকায় গাছ পড়ে রাস্তা বন্ধ রয়েছে তার দ্রুত পরিষ্কারের করতে ট্রাফিক গার্ডগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিকল্প কোন, কোন পথে গাড়ি ঘোরানো হবে সেই নির্দেশ কমিশনারের তরফে জানান হয়েছে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড়ের কারণে শিয়ালদহ শাখায় বাতিল হয়েছে একাধিক ট্রেন। সকাল থেকে বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তির শিকার হয়েছিলেন যাত্রীরা। পাশাপাশি দুর্যোগের জেরে কলকাতায় বেশ কিছু রাস্তায় গাছ পড়েছে। এরফলে বন্ধ হয়ে গিয়েছে বেশ কয়েকটি রাস্তা।  যুদ্ধকালীন তৎপরতায় সেই গাছগুলি সরানোর চেষ্টা করছে কলকাতা পুরসভা। এখান থেকেই স্পষ্ট যে রিমলের প্রভাবে বিপাকে পড়েছে আমজনতা।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের