‘হুমকি সংস্কৃতি’-তে অভিযুক্ত আর জি করের সবাই হাজিরা দিলেন না তদন্ত কমিটির সামনে

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের(R G Kar Medical College and Hospital) ১৩ জন চিকিৎসক-অধ্যাপকের বিরুদ্ধে ‘হুমকি সংস্কৃতি’র(Threat Culture) সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল। শুধু চিকিৎসক নন, ওই একই ঘটনায় কয়েক জন চিকিৎসক-পড়ুয়ার বিরুদ্ধেও অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ তদন্তও শুরু করেছে। এদিন অর্থাৎ শুক্রবার ওই ১৩ জন চিকিৎসকের মধ্যে কয়েক জনকে তলব করেছিল হাসপাতালের তদন্ত কমিটি(Investigation Committee)। যে সব চিকিৎসক-পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাঁদেরও এদিন কমিটির সামনে হাজির হওয়ার কথা বলা হয়েছিল। যদিও সূত্রে জানা গিয়েছে, যে ১৩ জন চিকিৎসককে এদিন তলব করা হয়েছিল তাঁদের মধ্যে কয়েক জন হাজিরা দিলেও সবাই হাজিরা দেননি। যদিও এর আগেই অভিযুক্ত চিকিৎসক-পড়ুয়াদের বয়ান নথিভুক্ত করছেন কমিটির সদস্যেরা। এদিন চিকিৎসকদের বয়ান নেওয়ার কথা ছিল। যারা হাজিরা দিয়েছেন তাঁদের বয়ান এদিন নেওয়া হচ্ছে বলেই জানা গিয়েছে। 

আরও পড়ুন, স্বপনকে ছাড়াই মাল পুরসভায় জরুরী বৈঠক, সিদ্ধান্ত বোনাস ও বেতন প্রদানের

জুনিয়র ডাক্তারদের অভিযোগ, আর জি করে ‘হুমকি সংস্কৃতি’ চালিয়ে ভয়ের পরিবেশ তৈরি করতেন একাধিক চিকিৎসক। সেই অভিযোগ প্রকাশ্যে আসার পর হাসপাতালের অভ্যন্তরীণ তদন্ত কমিটি তদন্ত শুরু করে। গত বুধবার আর জি করের ১৩ জন চিকিৎসকের নাম জানিয়ে অভ্যন্তরীণ তদন্ত কমিটিকে চিঠি দিয়েছিলেন হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়। চিঠিতে স্বাক্ষর করেন অধ্যক্ষ মানসকুমার বন্দ্যোপাধ্যায়ও। ওই চিঠির বয়ান, ‘আরজি কর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা এই ১৩ জনের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি ওই অভিযোগগুলি খতিয়ে দেখুক।’ পাশাপাশি, তদন্তে উঠে আসা তথ্য রিপোর্ট আকারে দ্রুত সম্ভব কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কথাও বলা হয়। চিঠিতে আরও বলা হয়, ‘তদন্তে এই ডাক্তারদের বিরুদ্ধে পাওয়া নথিও আমাদের কাছে জমা দেবে কমিটি।’ সেদিনই ১৩ জন চিকিৎসকের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রকাশ্যে আসে। তাঁদের বিরুদ্ধে কী অভিযোগ, তা হাসপাতাল কর্তৃপক্ষ স্পষ্ট না করলেও জুনিয়র ডাক্তারদের দাবি, ওই চিকিৎসকেরা ‘হুমকি সংস্কৃতি’র সঙ্গে যুক্ত।

আরও পড়ুন, রানাঘাটে ১১২ ফুট দুর্গা পুজোর অনুমতি ফেরালেন নদিয়ার জেলাশাসক

আর জি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনা প্রকাশ্যে আসার পরেই হাসপাতালের ‘হুমকি সংস্কৃতি’ নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগ, বেশ কয়েক জন চিকিৎসক এবং অন্য আধিকারিকেরা হাসপাতালে ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছেন। জুনিয়র ডাক্তারদের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ৫০জনেরও বেশি জনকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে চিকিৎসক ছাড়াও রয়েছেন হাউসস্টাফ, ইন্টার্নেরা। তাঁদের মধ্যে বেশ কয়েক জনকে তলব করে জিজ্ঞাসাবাদও করেছে হাসপাতালের তদন্ত কমিটি। এদিন অবশ্য সবাই কিন্তু এই তদন্ত কমিটির সামনে হাজিরা দিলেন না। কেন তাঁরা এদিন হাজিরা দেননি, তা অবশ্য জানা যায়নি। হাজিরা না দেওয়ার জন্য তাঁদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হবে সেটারও কোনও আঁচ মেলেনি। তবে সম্ভাবনা থাকছে এদের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ হয়তো কড়া কোনও পদক্ষেপ করবে।

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

বিষাক্ত মদের আশঙ্কা! মধ্যপ্রদেশে মদ পান করে মৃত্যু ৯ জনের

লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০

ক্যামাক স্ট্রিটকাণ্ডে হুমায়ুন কবীরের বাড়িতে ফের হানা পুলিশের, দেওয়া হল হাজিরার নোটিস

রান্নার মাঝেই বৌদিকে কুড়ুল দিয়ে কোপ দেওরের, মালদায় চাঞ্চল্য

তীব্র সমুদ্র সংঘাত! আমেরিকার যুদ্ধজাহাজ-সহ ৬ জাহাজে হামলার দাবি ইরানের

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ