বিতর্কের মুখে রাজ্যের ৬ বিশ্ববিদ্যালয়ের উপাচার্জের নিয়োগ বিজ্ঞপ্তি

কলকাতা হাইকোর্টে মামলা চলাকালীন সময়েই রাজ্যের ৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্জ পদে নিয়োগ নিয়ে জারী হওয়া বিজ্ঞপ্তি এখন প্রশ্নের মুখে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পদ্মপালের বিদায় সম্পন্ন হয়েছে আগেই। বর্তমান রাজ্যপালের(Govornor) সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছে রাজ্য সরকার। তাই নবান্নের(Nabanna) ইচ্ছা বা কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠছে না রাজভবনে। আটকে দেওয়া হচ্ছে না কোনও বিল। সেই সূত্রেই রাজ্যের ২৩টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ ও পুনর্নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) মামলা চলাকালীন সময়েই রাজ্যেরই ৬টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য(VC) নিয়োগের জন্য মনোনয়ন চেয়ে জারী হওয়া বিজ্ঞপ্তি(Notice) ঘিরে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারদের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে – উপাচার্য পদে যাঁদের নাম প্রস্তাব করা হবে, তাঁদের যে কোনও বিশ্ববিদ্যালয়ে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তার মধ্যে অন্তত পাঁচ বছর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পদে কর্মরত থাকতে হবে। অথবা গবেষণা ও শিক্ষা সংক্রান্ত প্রশাসনিক সংস্থায় ১০ বছরের অভিজ্ঞদের নাম প্রস্তাব করা যেতে পারে। সেখানেও তাঁদের অন্তত পাঁচ বছর প্রফেসরের সমতুল পদে কাজ করতে হবে।

আরও পড়ুন ২০২৫ থেকেই এক দেশ এক চার্জার বাধ্যতামূলক

বিতর্ক ঠিক কোন জায়গায় বেঁধেছে? সাম্প্রতিক একাধিক রায়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিধি উল্লেখ করে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, কোনও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা প্রফেসর-সমতুল পদে ১০ বছর কর্মরত থাকতেই হবে। কিন্তু ২০১২-য় রাজ্য বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে তা কমিয়ে ৫ বছর করা হয়। উপাচার্য নিয়োগে আবেদনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে উচ্চশিক্ষা দপ্তরের বিশ্ববিদ্যালয় শাখার বিজ্ঞপ্তি মেনেই এই সার্চ কমিটি গড়া হয়েছে। কিন্তু ৬ রাজ্য বিশ্ববিদ্যালয়ের সার্চ কমিটি গঠন করা হয়েছে ইউজিসি-র প্রতিনিধি ছাড়া। ২০১৪-র সেপ্টেম্বরে রাজ্য বিধানসভায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিশ্ববিদ্যালয় আইনে সংশোধনী এনে ইউজিসি-র বদলে রাজ্য সরকারের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করেন। যা সুপ্রিম কোর্টের মতে অবৈধ। তাছাড়া সার্চ কমিটিগুলিতে এমন বেশ ক’জন উপাচার্য আছেন, যাঁদের নিয়োগ নিয়েই আদালতে মামলা চলছে। রাজ্যে ২৩ জন স্থায়ী ও অস্থায়ী উপাচার্যের নিয়োগ-প্রশ্নে কলকাতা হাইকোর্টে আগামী ১২ জানুয়ারি পরবর্তী শুনানি হবে। তাই কমিটিগুলির বৈধতা নিয়েও প্রশ্ন থাকছে। যদিও রাজ্যের উচ্চশিক্ষা দফতরের আধিকারিকদের মতে, ২৩ জন উপাচার্যের নিয়োগ নিয়ে আদালতে মামলার প্রেক্ষিতেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দ্রুত স্থায়ী উপাচার্য নিয়োগে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

চাকরিতে প্রমোশন নাকি আচমকা অর্থপ্রাপ্তি? রবিবারে কপাল খুলছে কোন রাশির জাতকদের

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর