রাজ্যে বিভিন্ন হাসপাতালে ছয় হাজারের বেশি নার্স নিয়োগ করবে স্বাস্থ্য দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে নার্স নিয়োগ করতে চলেছে স্বাস্থ্য দফতর। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদনপত্র পাঠাতে বলা হয়েছে। নিয়োগের দায়িত্ব ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডকে দিয়েছে স্বাস্থ্য দফতর। এই স্টাফ নার্স নিয়োগের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। সেক্ষেত্রে এই ধরনের কাজের অভিজ্ঞতা থাকলে তার বাড়তি গুরুত্ব দেওয়া হবে।

স্বাস্থ্য দফতরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, অন্য রাজ্য থেকে কেউ এই পরীক্ষায় আবেদন করতে পারবেন না। বিজ্ঞপ্তি ও আবেদন সংক্রান্ত য়াবতীয় তথ্য স্বাস্থ্য দফতরের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, যে স্টাফ নার্স নিয়োগ করা হবে, সেটি গ্রেড টু ক্যাটাগরির। রাজ্যে ৬ হাজার ১১৪টি শূন্যপদে এই স্টাফ নার্স নিয়োগ করা হবে। আগামী বছরের মাঝামাঝি এই নিয়োগ প্রক্রিয়া শেষ হবে বলে জানা গিয়েছে।১৮ বছরের বেশি প্রার্থীরা এই পরীক্ষায় আবেদন করতে পারবেন। তবে পরীক্ষার্থীদের বয়সসীমা ৩৯ বছরের বেশি হলে চলবে না। অনলাইনের মাধ্যমে বয়সের প্রমাণপত্র দাখিল করা যাবে।

নিয়ম অনুযায়ী, যে পরীক্ষার্থীরা আবেদন করবেন, তাঁদের স্টেট নার্সিং কাউন্সিলের অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি থাকতে হবে। ইচ্ছুক প্রার্থীদের কাছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি পরীক্ষার্থীদের বাংলা ও নেপালি বলতে ও লিখতে জানতে হবে। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, যাদের নিয়োগ করা হবে, তাঁরা ২৯৮০০ টাকা করে বেতন পাবেন।

‘বহু নেতা মধুতে আসক্ত’, তোলাবাজি নিয়ে দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবসে এক্সে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

মার্কিন মুলুকে শপিং কমপ্লেক্সে বন্দুকবাজের হামলায় নিহত ২, জখম বহু

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

পেরুতে বিমান দুর্ঘটনায় ১৩ জন পর্যটকের মৃত্যু

চিচিঙ্গা দিয়ে ট্যাংরা মাছের রসা

সীমান্ত দেখানোর নাম করে এক নাবালিকাকে ভারতে পাচারের অভিযোগ, কাঠগড়ায় বাংলাদেশি চালক

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা