মমতার ১১ বছরের শাসনে ৪ লক্ষেরও বেশি পাট্টা বিলি বাংলায়

মমতা বন্দ্যোপাধ্যায়ের ১১ বছরের রাজত্বপাটে বাংলার বুকে ৪ লক্ষেরও বেশি জমির পাট্টা দেওয়া হয়েছে ভূমিহীণ মানুষদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিবর্তনের পরে পেরিয়ে গিয়েছে ১১টা বছর। এই ১১ বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) আমূল বদলে দিয়েছেন বাংলার(Bengal) জনজীবন ও উন্নয়নের চালচিত্রকে। সেই উন্নয়নের অন্যতম ছিল ভূমির অধিকারহীন মানুষদের হাতে তাঁদের বসত বা চাষের জমির পাট্টা তুলে দেওয়া। রাজ্যের প্রান্তিক ভূমিহীনদের পাশে দাঁড়াতে পাট্টা প্রদানে বিশেষ জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে বিজেপি’র NRC ও CAA বিলের জেরে বাংলার বুকে অস্থিরতা যাতে তৈরি না হয় এবং একটিও পরিবার যাতে তাঁদের নাগরিকত্ব নিয়ে সমস্যায় না পড়েন তার জন্য বসত বাড়ি ও চাষের জমির পাট্টা প্রদানের ওপর বিশেষ ভাবে গুরুত্ব আরোপ করেছেন। তার জেরেই দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বাংলার বুকে বিগত ১১ বছরে ৪ লক্ষেরও বেশি জমির পাট্টা প্রদানের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন ‘রাস্তাশ্রী’র কাজ নিয়ে মেগা প্রচারে নামছে মমতার সরকার

শুক্রবার রাজ্য বিধানসভায় রাজ্যের ভূমি ও ভূমিসংস্কার দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya) জানিয়েছেন, ‘গত ১১ বছরে রাজ্যের চার লক্ষেরও বেশি মানুষ পাট্টা পেয়েছেন। ২০১১ সাল থেকে মোট ৫৭ হাজার ১৩৯ জনকে জমির জন্য নিঃশর্ত দলিল দেওয়া হয়েছে। যার মধ্যে চলতি অর্থবর্ষে ২ হাজার ৬৭৮টি উদ্বাস্তু পরিবারকে নিঃশর্ত দলিল প্রদান করা হয়েছে। চলতি অর্থবর্ষে মোট ১৯ হাজার ৮৩৬টি পাট্টা প্রদান করেছে রাজ্য সরকার। ‘বাংলার ভূমি’ পোর্টালের মাধ্যমে রেকর্ড পরিষেবা দেওয়া হয়েছে। অনলাইন পরিষেবার ক্ষেত্রে দেশের বহু রাজ্যের থেকে এগিয়ে রয়েছে বাংলা। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, রাজ্য সরকার এর মাধ্যমে চলতি অর্থবর্ষে ১৬৭.৪৯ লক্ষ পরিষেবা প্রদান নিশ্চিত হয়েছে। সামগ্রিকভাবে ২০২২-২৩ অর্থবর্ষে সংশ্লিষ্ট দফতরের রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে ২৭৪২.৭৪ কোটি টাকা।’

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি