শেষ ২ বছরে ১০০ দিনের কাজের প্রকল্পে নাম বাদ পড়েছে ২ কোটি শ্রমিকের

মোদি জমানার শেষ ২ বছরে ১০০ দিনের কাজের প্রকল্পে ২ কোটি শ্রমিকের নাম বাদ পড়েছে। রিপোর্ট LibTech India ও NREGA Sangharsh Morcha'র।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) জমানায় ১০০ দিনের কাজের প্রকল্প(100 Days Work Project) নিয়ে বিতর্কের অবকাশ নেই। বাংলার(Bengal) ক্ষেত্রে এই প্রকল্পের টাকা পাঠানো কার্যত বন্ধই করে দিয়েছে কেন্দ্র সরকার। রাজ্য সরকারের তরফে বার বার টাকা চেয়েও সুরাহা হয়নি। এই আবহেই সামনে এসেছে মোদি জমানার শেষ ২ বছরে ১০০ দিনের কাজের প্রকল্পে ২ কোটি শ্রমিকের নাম বাদ পড়েছে। সম্প্রতি যৌথ ভাবে এই তথ্য তুলে ধরেছে LibTech India নামে একটি সংগঠন ও NREGA Sangharsh Morcha। ‘Unpacking MGNREGA’ Five Years of Implementation and Challenges 2019-2024,শীর্ষক রিপোর্টে আঙুল তোলা হয়েছে প্রযুক্তি নিয়ে কড়াকড়ি ও বাজেট বরাদ্দ হ্রাসের জেরে ওই ২ কোটি মানুষের নাম বাদ গিয়েছে।

এই প্রসঙ্গে সমীক্ষকদের বক্তব্য, কাজ করেও দীর্ঘদিন ধরে টাকা পাচ্ছেন না শ্রমিকরা। ফলে আগ্রহ হারাচ্ছেন তাঁরা। একই সঙ্গে তাঁদের দাবি, বিগত ৫ বছরে মোদি সরকারের প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় জোর দেওয়ার সমস্যার মুখে পড়েছেন ১০০ দিনের শ্রমিকরা। মোদিজি যতই Digital India নিয়ে শোরগোল করুন, দেশের প্রান্তিক এলাকায় এখনও প্রযুক্তির আলো পুরোপুরি পৌঁছতে পারেনি। বিশেষজ্ঞদের মতে, ২০২৩ সালে জানুয়ারি মাস থেকে মোদি সরকার ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক করেছে। সেই সঙ্গে চালু হয়েছে আধার ভিত্তিক পেমেন্টও। কিন্তু প্রান্তিক মানুষদের একটা বড় অংশ এই বৃত্তে প্রবেশ করতে পারেনি। সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আধার ভিত্তিক পেমেন্ট ব্যবস্থা চালুর পর বিগত চারমাসে মোট নথিভুক্ত শ্রমিকদের ৬৯ শতাংশ নয়া প্রক্রিয়ায় পারিশ্রমিক তুলতে পেরেছেন।

পাশাপাশি তাঁরা তুলে ধরেছেন বাংলার প্রসঙ্গও। এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে বার বার অভিযোগ করা হয়েছে যে, একুশের ভোযতে হারের জেরে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে মোদি সরকার। এমনকি বকেয়া টাকাও মেটায়নি। আর তার জেরে এই প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করতেও সেভাবে কেউ আগ্রহ দেখাননি। আর তার জেরেই দেশজুড়ে এই প্রকল্পে রকেট গতিতে কমেছে নথিভুক্ত শ্রমিকের সংখ্যা। সমীক্ষায় উঠে এসেছে, ২০১৯-২০২০ সালে ১.৮৩ শতাংশ নথিভুক্ত কর্মী তালিকা থেকে বাদ পড়েছিলেন। ২০২২-২৩ সালে এক ধাক্কায় সেই হার বেড়ে হয়েছে ২০.৪৭ শতাংশ। ওই একই অর্থবর্ষে ১০০ দিনের কাজে নাম  লিখিয়েছেন মাত্র ৪.২৪ শতাংশ কর্মী। বিগত অর্থবর্ষে অর্থাৎ ২০২৩-২৪’এও পরিস্থিতি বিন্দুমাত্র বদলায়নি। নতুন করে সংযোজিত কর্মীদের হার বাদ পড়াদের অর্ধেকও নয়। তথ্য বলছে, এই সময়ে কর্মহীন হয়েছেন প্রায় ১০ শতাংশ শ্রমিক। অন্যদিকে নাম নথিভুক্ত করেছেন ৪.১৮ শতাংশ মানুষ।

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘তিনি সুন্দরী কিন্তু কখনও হাসেন না’, মহিলা সাংবাদিকদের উপর চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টেকনিশিয়ান স্টুডিওতে ধুন্ধুমার কাণ্ড, কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূলের পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!