শাহি সফরের দিনেই কালো পাড়ের শাড়িতে বিধানসভায় মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বুধবার কলকাতায় মহারণ৷ একদিকে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির অমিত শাহ৷ অন্যদিকে, বিধানসভা ভবনে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ দুই প্রান্তেরই লক্ষ্য লোকসভা নির্বাচন ২০২৪৷ আজ বঞ্চনা বনাম দুর্নীতির প্রসঙ্গে একে অপরের বিরুদ্ধে লড়বে বিজেপি এবং তৃণমূল৷

এদিন কেন্দ্রের কাছ থেকে বকেয়া পাওনার দাবিতে প্রতিবাদ জানিয়ে কালো পোশাক পরে বিধানসভায় উপস্থিত সকল তৃণমূলের মন্ত্রী-বিধায়কেরা। সেই নির্দেশ মেনে কেউ বা কালো কুর্তা পরে এসেছেন, কারও গায়ে কালো টি-শার্ট, কেউ কালো রঙের শাড়ি পরে এসেছেন। বাদ যাননি স্বয়ং তৃণমূলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কালো পাড়ের শাড়ি পরে বিধানসভায় হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল বিধায়কদের নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। 

এদিন বিধানসভায় একশো দিন, আবাস যোজনা, মূল্যবৃদ্ধি, বেকারত্বসহ কেন্দ্রের কাছে বাংলার বকেয়া পাওনা রয়েছে প্রায় কয়েক কোটি টাকা। সেই সঙ্গে অন্যান্য প্রকল্পের টাকাও বকেয়া পড়ে রয়েছে। এই সব কিছুর প্রতিবাদে অমিত শাহকে চিঠি দেবে তৃণমূল। 

অন্যদিকে, ভিক্টোরিয়া হাউসের সামনে কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের দুর্নীতির অভিযোগ তুলে সরব বিজেপি শিবির। ঠিক তখনই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আজই বিধানসভায় অম্বেদকর মূর্তির সামনে অবস্থানে বসবেন তৃণমূলের বিধায়করা।

কাদা ছোঁড়াছুঁড়ি হচ্ছে দুই দলেই। তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল সরকারের দুর্নীতির কারণেই সাধারণ মানুষের বঞ্চিত হওয়ার কথাও বলতে শোনা গেছে ভিক্টোরিয়া হাউসের সামনের মঞ্চ থেকে। 

প্রসঙ্গত, আসন্ন লোকসভা নির্বাচনী প্রচারে এসে শাহ যে রণডঙ্কা বাজাবেন সে কথা মনে করছে অনেক রাজনৈতিক মহল। তাই নিজেদের জমি ছাড়তে নারাজ তৃণমূলও পাল্টা প্রতিবাদ কর্মসূচি হিসেবে বিধানসভা অভিযান করেছে বলে মত রাজনৈতিক মহলের।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের