বনগাঁর রেলগেটের পাশের শৌচালয়ে বোমা ফেটে মৃত্যু কিশোরের

শৌচালয়ের ভেতরে থাকা বোমা ফেটে বনগাঁ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বক্সিপল্লী এলাকায় সোম সকালে মারা গেল এক কিশোর।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক এক ঘটনার সাক্ষী হতে হল উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার অন্যতম মহকুমা শহর বনগাঁকে(Bongna)। সোম সকালে সেই শহরের ২২ নম্বর ওয়ার্ডের বক্সিপল্লী(Bakshi Pally) এলাকায় রেলগেটের পাশেই থাকা একটি শৌচালয়ে(Public Toilet) বোমা ফেটে(Bomb Blast) মারা গেল ১১ বছরের এক কিশোরের। এদিন সকালে শৌচকর্ম করতে ওই শৌচালয়ে গিয়েছিল ওই কিশোর। সেই শৌচাগারের ভিতরেই বোমা রাখা ছিল বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। বিস্ফোরণের পর ওই কিশোরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ।

আরও পড়ুন ঘন্টায় ১০কিমি গতিতে বন্দে ভারত পার করল বাহানাগা

জানা গিয়েছে, মৃত কিশোরের নাম রাজু রায়। তার বাড়ি বক্সিপল্লী এলাকার কাছেই। বেশ গরীব বাড়ির ছেলে রাজু স্থানীয় একটি সাইকেলের দোকানে কাজ করত। এদিন সে তার বাবা প্রশান্ত রায়ের সঙ্গেই ওই শৌচালয়ে গিয়েছিল শৌচকর্ম করতে। ঘটনার কিছু আগে সেই শৌচালয় ছাড়েন প্রশান্তবাবু। ছেলেকে সেই সময় তিনি বলে গিয়েছিলেন, একটি খাবার দোকানে খেয়ে কাজে যেতে। পরে ছেলের খাবারের টাকাও তিনি দিয়ে দেন দোকানটিতে। মাঝপথ থেকে ফিরে আসেন ছেলেকে সে কথা জানাতে। কিন্তু শৌচালয়ে পৌঁছানোর আগেই বিস্ফোরণের শব্দ পান তিনি। ছুটে গিয়ে সেই শৌচালয়ের সামনে তিনি দেখেন রাজু শৌচালয়ের সামনের ফাঁকা জমির ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। শৌচালয়ের ভিতরে গিয়ে দেখেন চতুর্দিকে চাপ চাপ রক্ত লেগে রয়েছে। ফিতরে ফুটিফাটা হয়ে গিয়েছে শৌচাগার।

আরও পড়ুন বিস্তারক খুঁজছে বঙ্গ বিজেপি, উঠছে প্রশ্নও

রাজুর বাবা প্রশান্ত রায় জানিয়েছেন, ‘বিস্ফোরণের পরও ও টয়লেটের দরজা খুলে বেরিয়ে আসে। কিন্তু সম্ভবত বেশিদূর না যেতে পেরে পড়ে গিয়েছিল। আমি গিয়ে ওর দেহ ধরেই বুঝতে পারি, শরীরে প্রাণ নেই।’ ঘটনার জেরে ছুটে আসেন এলাকার বাসিন্দারাও। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কে বা কারা বোমা শৌচালয়ে লুকিয়ে রাখল, তা এখনও জানা যায়নি। বনগাঁ থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। তাঁরা রাজুর দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠান। স্থানীয়দের দাবি, যত দিন যাচ্ছে এলাকায় ক্রমশ সমাজবিরোধী কার্যকলাপ বাড়ছে। এখন পঞ্চায়েত ভোটের আগে পুলিশ জায়গায় জায়গায় তল্লাশি চালাচ্ছে। তাই বোমা লুকিয়ে রাখতে দুষ্কৃতীরা এই শৌচালয়কেই বেছে নিয়েছিল। তার খেসারতই গুণতে হল ওই নাবালককে।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’