সুরেন্দ্রনাথ কলেজে অস্ত্র রাখার অভিযোগ, গ্রেফতার ‘কান কাটা’ দেবুর অন্যতম সহযোগী

Share:

নিজস্ব প্রতিনিধি: সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে উদ্ধার লক্ষাধিক টাকা। শুধু তাই নয়, খোঁজ মিলেছে দুটো এসি ‘বেডরুমের’ পাশাপাশি আগ্নেয়াস্ত্রও। ইতিমধ্যেই মুচিপাড়া থানায় দুই তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং পরিতোষ দত্তের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। এরই মধ্যে সুরন্দ্রনাথকাণ্ডে গ্রেফতার করা হয় পরিতোষ দত্তকে। বর্ধমান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। কলেজের ভেন্ডার ছিলেন তিনি। জানা গিয়েছে, দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে টেন্ডার পেত পরিতোষ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেবাশিস বন্দ্যোপাধ্যায় কলেজের গর্ভনিং বডির সদস্য ছিলেন। পরিতোষ দত্ত তাঁর অন্যতম সহযোগী। তদন্তকারীদের দাবি, দেবাশিস এবং পরিতোষ যোগসাজস করে দিনের পর দিন ইউনিয়ন রুম বন্ধ করে রেখেছিল। এমনকি কলেজের একতলার একাধিক ঘর তালাবন্ধ করে রাখার পিছনেও দুজনের হাত ছিল বলে দাবি। শুধু তাই নয়, তালাবন্ধ করে রাখা ঘরগুলি দুই তৃণমূল নেতা নিজেদের কাজে লাগাতেন বলেও তদন্তে উঠে এসেছে বলে খবর।

আরও পড়ুন-সোনা পাপ্পুর মামলায় ইডির দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে ঘনিষ্ঠ কল্যাণ শুক্লা

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২ জুন) দুপুরে সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে টাকাভর্তি দু’টি ব্যাগ উদ্ধার হওয়ার পর থেকেই চাঞ্চল্য ছড়ায়। ব্যাগের ভিতর থেকে যে থরে থরে সাজানো টাকার বান্ডিল উদ্ধার হয়েছে, দেখা যায় সেগুলি উইপোকা খাওয়া। টাকা উদ্ধারের খবর পেয়েই কলেজে পৌঁছয় মুচিপাড়া থানার পুলিশ।  টাকা উদ্ধারের পর তল্লাশি চালিয়ে কলেজের ভিতরে দুটি বেডরুমেরও হদিশ পাওয়া যায়।  অভিযোগ, এই ঘরগুলি তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে কানকাটা দেবু এবং তাঁর ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায় ব্যবহার করতেন। আরও অভিযোগ, ওই ঘরেই তাঁদের ‘ম্যাসাজ’ দেওয়া হত। যদিও দেবাশিস বন্দ্যোপাধ্যায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

রাতভর অভিযান চালিয়ে বড় পাচার চক্রের হদিশ, উদ্ধার ১০৫ মোবাইল, গ্রেফতার ২

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম

মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা