সোমবার ‘পেনডাউন’ রুখতে কড়া পদক্ষেপ নবান্নের

নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ২২ মে অর্থাৎ সোমবার কোনও সরকারি কর্মচারী ছুটি নিতে পারবেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারের কর্মচারীদের বেশ কয়েকটি সংগঠন আগামী ২২ মে, সোমবার ফের পেনডাউন কর্মসূচির ডাক দিয়েছে। কর্মচারীদের এই কর্মসূচি ঘিরে কড়া অবস্থান নিল নবান্ন। সোমবার সমস্ত কর্মীর ছুটি বাতিল করা হয়েছে রাজ্য সরকারের তরফে।

নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ২২ মে অর্থাৎ সোমবার কোনও সরকারি কর্মচারী ছুটি নিতে পারবেন না। শুধু তাই নয় হাফ ডে ও নিতে পারবেন না ওইদিন। তবে যে সমস্ত কর্মী ১৯ তারিখের আগে থেকে চাইল্ড কেয়ার লিভ, ম্যাটারনিটি লিভ, মেডিক্যাল লিভ বা আর্নড লিভ নিয়েছেন। তারা এই নিষেধাজ্ঞার বাইরে বলে জানিয়েছে নবান্ন। রাজ্য সরকারের নির্দেশ অমান্য করে কেউ যদি ওইদিন অনুপস্থিত থাকে তবে তাকে শোকজ করা হবে। কেন সংশ্লিষ্ট কর্মী কাজে যোগ দেননি তার বিশদ কারণ জানাতে হবে সরকারকে। যদি উত্তর সন্তোষজনক না হয়, তাহলে রাজ্য সরকারের তরফে ওই কর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে।

এর পাশাপাশি নবান্নের তরফে কর্মীদের উদ্দেশ্যে আরও একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, অফিসে আগাম না জানিয়ে কেউ এবার থেকে ছুটি নিতে পারবেন না। পাশাপাশি দুপুর দেড়টা থেকে দুটো পর্যন্ত টিফিন ব্রেক সহ অফিসের কাজের সময়ে ঠিকঠাক উপস্থিত থাকতে হবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়।

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস