পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকদের কর্মবিরতি! ভোগান্তিতে রোগীরা

চলতি বছরের মে মাসে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসক পড়ুয়াদের প্রথম বর্ষের কাউন্সেলিং চলার সময়ে সুপ্রিম কোর্টে আসন সংরক্ষণেই এই নয়া সিদ্ধান্ত নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। তার জেরে সেই কাউন্সেলিংয়ের ওপর স্থগিতাদেশ দেয় দেশের শীর্ষ আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে আন্দোলন ও কর্মবিরতিতে নেমেছে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকেরা। আর সেই কর্মবিরতির জেরে এদিন কলকাতার এসএসকেএম হাসপাতালের পাশাপাশি রাজ্যের অনান্য হাসপাতালেও প্রভাব পড়ে। কার্যত ভোগান্তির মুখে পড়তে হয়ে রোগী ও তাঁদের পরিজনদের। এদিনের এই কর্মবিরতির জেরে কলকাতার এসএসকেএম  ও এনআরএস হাসপাতালে আউটডোর পরিষেবা বন্ধ থাকে। মূলত এর জন্যই ভোগান্তির মুখে পড়তে হয় রোগীদের। কেননা এই দুই হাসপাতালে চিকিৎসা করাতে কলকাতার আশেপাশের জেলা থেকে শুরু করে দূর দূরান্তের জেলা থেকেও অনেকে আসেন। এদিন তাঁদেরকেই দুর্ভোগের মুখে পড়তে হয়।

উচ্চশিক্ষায় আর্থিক ভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ চালু করেছিল কেন্দ্র সরকার। তার ফলে উচ্চশিক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে ৬৯ শতাংশ আসন সংরক্ষিত হয়ে পড়ে। সাধারনের জন্য পড়ে রয়েছে মাত্র ৩১ শতাংশ আসন। চলতি বছরের মে মাসে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসক পড়ুয়াদের প্রথম বর্ষের কাউন্সেলিং চলার সময়ে সুপ্রিম কোর্টে আসন সংরক্ষণেই এই নয়া সিদ্ধান্ত নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। তার জেরে সেই কাউন্সেলিংয়ের ওপর স্থগিতাদেশ দেয় দেশের শীর্ষ আদালত। এরফলে চাপ বাড়ে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকদের দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের বিরুদ্ধে। এরই প্রতিবাদে রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ডাকে গত ২৭ নভেম্বর থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক দেওয়া হয়। সেই আন্দোলনেই যোগ দিয়ে এ রাজ্যের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকদের একাংশ এদিন কর্মবিরতি পালন করে। রাজ্য সরকার এই আন্দোলনের ওপর নজর রাখছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা নজরে রাখছেন জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতি আরও কতদিন ধরে চলে।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?