বাংলায় বাধ্যতামূলক প্যানিক ব্যটন, লাগু যাত্রীবাহী গাড়িতে

বাংলার সব সরকারি ও বেসরকারি বাস, অ্যাপ ক্যাব, ট্যাক্সি ও অটো মায় দুই চাকার ক্যাব বাইক ও ই-রিকশাতেও লাগু প্যানিক ব্যটন ও ভিএলটিডি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) বুকে নারী সুরক্ষার(Women Security) ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন সরকার। রাজ্যের মধ্যে চলাচলকারী প্রতিটি বাণিজ্যিক গাড়িতেই ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস(VLTD) বা ভিএলটিডি লাগানো বাধ্যতামূলক করার কথা আগেই জানিয়েছিল রাজ্য পরিবহণ দফতর। এবার রাজ্যের মধ্যে চলাচলকারী সব ধরনের যাত্রীবাহী গাড়িতেই মহিলাদের সুরক্ষা আরও জোরদার করে তুলতে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই প্যানিক ব্যটন(Panic Button) লাগু করার কথা জানিয়ে দিল পরিবহণ দফতর। যে সব যাত্রীবাহী গাড়ি এই পদ্ধতি লাগু করবে না সেই সব গাড়ির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে প্রশাসন। এই যাত্রীবাহী গাড়ির তালিকায় থাকছে সরকারি ও বেসরকারি বাস, অ্যাপ ক্যাব, ট্যাক্সি ও অটো। একই সঙ্গে ওই সব যানে লোকেশন ট্র্যাকিং ডিভাইস লাগানো ও তা সচল রাখাও বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন অভিষেকের চ্যালেঞ্জে চাপে বঙ্গ বিজেপি, নজরে বিধায়ক-সাংসদরা

দিল্লির নির্ভয়াকাণ্ড কার্যত গোটা দেশের মানুষকে হতবাক করে দিয়েছিল। শীতের রাতে দিল্লির চলন্ত বাসে গণধর্ষণের সেই ঘটনার পরেই কেন্দ্র সরকার যাত্রীবাহী গাড়িগুলিতে মহিলাদের নিরাপত্তা বাড়াবার জন্য সব রাজ্যকেই বিশেষ ভাবে নজর দিতে বলেছিল। সেই সূত্রেই সমস্তরকমের যাত্রীবাহী গাড়িতে প্যানিক ব্যটন ও লোকেশন ট্র্যাকিং ডিভাইস ইনস্টল ও তা সচল রাখার বিষয়টি কার্যকর করার কথা জানায়। মাঝে কোভিডের কারণে এই সিদ্ধান্ত বলবৎ হয়নি। কিন্তু এখন এই সিদ্ধান্ত লাগু করতে আর সময় নষ্ট করতে চাইছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। রাজ্য পরিবহণ দফৎর কার্যত জানিয়ে দিয়েছে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সবরকমের যাত্রীবাহী গাড়িতে প্যানিক ব্যটন ও ভিএলটিডি লাগাতে হবে ও তা সচল রাখতে হবে। বাস, ট্যাক্সি, অটোর পাশাপাশি দুই চাকার ক্যাব বাইক ও ই-রিকশাতেও লাগু করতে হবে বলে জানিয়ে দিয়েছে পরিবহণ দফতর। পরিবহণ দফতর জানিয়েছে, যাত্রীদের বিশেষ করে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা এই নির্দেশ দিয়েছে। এই নিয়ম মানা না হলে যাত্রীবাহী গাড়িরগুলির রুট পারমিট এবং ফিটনেস সার্টিফিকেট আটকে রাখা হবে বলেও জানানো হয়েছে।  

বিজেপি কর্মীকে মারধরের মামলায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলার ঘনিষ্ঠ রাজু বিশ্বাস

বনগাঁ-শিয়ালদহ লোকালে বড় দুর্ঘটনা, আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের

কলকাতা পুরসভার সেন্ট্রাল বিল্ডিংয়ে দিন–রাত কড়া নজরদারি, নিশ্ছিদ্র নিরাপত্তা কেন?‌

‘ওর যেন নজর না লাগে, ঈশ্বর ওকে আশীর্বাদ করুক’, বৈভবের জন্য প্রার্থনা ববি দেওলের

ক্যারামেল পপকর্ন মোকা কোল্ড কফি! গরমে ট্রাই করুন এই ইউনিক রেসিপি

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

ব্যক্তিগত সফরে ভারতে ট্রাম্প কন্যা টিফানি, স্বামীকে নিয়ে গেলেন বিশেষ জায়গায়

বিধানসভার সইকাণ্ডে অভিষেকের শান্তিনিকেতনের বাড়িতে সিআইডি টিম

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

বৃষ্টির প্রভাবে নেমেছে পারদ, সপ্তাহান্তে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

মুখে দিলেই মিলিয়ে যাবে! চটজলদি বানিয়ে নিন সুস্বাদু কাস্টার্ড সেমাই

‘‌জনসংখ্যা নিয়ন্ত্রণেরও চেষ্টা করবেন’‌, মুখ্যমন্ত্রীকে আর্জি জানালেন বিজেপির রাজ্য সভাপতি

রাতে মিষ্টি খেলেও বাড়বে না ওজন, প্রোটিনে ভরপুর এই দুই ডেজার্ট রাখুন ডায়েটে