পুজোর আগেই মেট্রোয় চালু হতে চলেছে কিউআর কোডযুক্ত কাগজের টিকিট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যাত্রীদের সুবিধার্থে মেট্রো রেল নানা উদ্যোগ নিয়েছে। এবার কিউআর কোড টিকিট সিস্টেম চালু করতে চলেছে মেট্রো। অর্থাৎ কিউআর কোড যুক্ত কাগজের টিকিট আনতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। আপাতত পরীক্ষামূলকভাবেই এই সিস্টেম চালু হবে।

আগামী বুধবার অর্থাৎ ১১ অক্টোবর থেকে এই প্রক্রিয়া ইস্ট-ওয়েস্ট মেট্রোতে পরীক্ষামূলকভাবে চালু করা হবে। রবিবার মেট্রোর তরফে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই পরিকল্পনা জানানো হয়েছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোতে (গ্রিন লাইন) পেপার-ভিত্তিক কিউআর  কোড এই করিডোরের শিয়ালদহ স্টেশন থেকে পরীক্ষামূলকভাবে চালু করা হবে। তবে পরীক্ষা চলাকালীন কাগজের টিকিটের পাশাপাশি টোকেনও চালু রাখা হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

এই পরীক্ষা সফল হলে ধাপে ধাপে টোকেন তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। টোকেন তৈরির খরচ বেশি। পাশাপাশি প্রচুর টোকেন হারিয়ে যায়। তাই লোকসান এড়াতে এই পদক্ষেপ নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

সম্প্রতি মেট্রো কর্তৃপক্ষ নানা উদ্যোগ নিয়েছে। যাত্রীদের সুবিধার্থে বিশেষ দিনগুলিতে বাড়তি মেট্রো পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিনা টিকিটে বা কম দূরত্বের ভাড়ার টিকিট কেটে বেশিদূর যাত্রা করা যাত্রীদের ধরতে এবার মেট্রোয় উঠছেন টিকিট পরীক্ষকও। এতে ধরাও পড়ছেন অনেকে।  

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’

বাঘ-হাতি নয়, শুঁয়োপোকার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তিতে মদত ছিল তৃণমূলের? ধৃত আফরোজকে ঘিরে বাড়ছে সন্দেহ

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

ফ্রিজে নেই মাছ-মাংস? বানিয়ে ফেলুন দই কাটলেট, রইল রেসিপি

‘আন্দোলনের নামে উৎপাত চলেছে, দেশের মানুষ বুঝে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

মাত্র সামান্য উপকরণেই বানিয়ে ফেলুন সুস্বাদু গুঁড়ো দুধের পরোটা, রইল রেসিপি