স্বাস্থ্য পরীক্ষার জন্য সপ্তাহের শেষে বন্ধ রাখা হবে পার্কস্ট্রিট উড়ালপুল

আগেই জানানো হয়েছিল স্বাস্থ্য পরীক্ষার জন্য কলকাতার চারটি গুরুত্বপূর্ণ উড়ালপুল বন্ধ রাখা হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: আগেই জানানো হয়েছিল স্বাস্থ্য পরীক্ষার জন্য কলকাতার চারটি গুরুত্বপূর্ণ উড়ালপুল বন্ধ রাখা হবে। যার মধ্যে নাম ছিল পার্কস্ট্রিট উড়ালপুলের। এবার সেই উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার জন্য সপ্তাহের শেষে বন্ধ রাখার নির্দেশ জানিয়েছে কলকাতা পুলিশ এবং হুগলি রিভার ব্রিজ কমিশনার। জানা গিয়েছে, ডিসেম্বরের ৩ তারিখ রাত ১০টা থেকে ৬ তারিখ সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে এই উড়ালপুল। এর ফলে যানজটের আশঙ্কা রয়েছে। যদিও সপ্তাহান্তে এই উড়ালপুলের রক্ষণাবেক্ষনের জন্য দিন ঠিক করা হয়েছে যানজট এড়াতেই।

দক্ষিণ কলকাতা থেকে ধর্মতলা ও শিয়ালদা যেতে এই উড়ালপুলের ব্যবহার করা হয়। তবে গণপরিবহন খুব একটা যাতায়াত করে না এই উড়ালপুল দিয়ে। শুধুমাত্র ছোট গাড়ি, লরি ও বাইক যাতায়াতের জন্য ব্যবহার করা হয় পার্কস্ট্রিট উড়ালপুল। তবে যনজটের আশঙ্কা থাকার জন্য রুটে বদল এনেছে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, ধর্মতলা এবং এক্সাইড মোড়ের দিকে যাওয়ার যাবতীয় গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে জওহরলাল নেহরু রোডের দিকে। এক্সাইড অভিমুখী গাড়িগুলিকে ডাফরিন রোড এবং মেয়ো রোডের দিকেও চালানো হতে পারে। কলকাতা পুলিশের ট্রাফিক কন্ট্রোলার থেকে জানানো হয়েছে, যানজট বাড়লে প্রয়োজনে পার্কস্ট্রিট ক্রসিং দিয়ে গাড়ি রেড রোডের দিকে পাঠানো হতে পারে। এইচআরবিসি কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, ৩ তারিখ সকাল থেকেই ভারী যন্ত্রাংশ আসতে শুরু করবে। ওই দিন রাত থেকেই উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করার কাজ শুরু হয়ে যাবে। একাধিক গাড়ির ভার সামলাতে কতটা সক্ষম এই পার্কস্ট্রিট উড়ালপুল তা-ই খতিয়ে দেখা হবে।

এরপরেই তালিকায় রয়েছে একাধিক উড়ালপুল, যাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে আগামীদিনে। লক গেট উড়ালপুল, গড়িয়াহাট উড়ালপুল, এজেসি বোস রোড উড়ালপুল, চিৎপুর উড়ালপুল এবং নাগেরবাজার উড়ালপুল এর স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা চালাবে হুগলি রিভার ব্রিজ কমিশন।

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা

বাসি পাউরুটি দিয়েই বানান স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস, রইল সহজ রেসিপি

তিন বড় পরিবর্তন, টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের বিরুদ্ধে দল ঘোষণা জিম্বাবোয়ের

যন্তর মন্তরে ধর্নায় বসা বিক্ষোভকারীদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে পাঠানো হচ্ছে খাবার

দুপুরের খাবারে বদল চান? শিখে নিন জিভে জল আনা ডালিয়ার খিচুড়ি বানানোর পদ্ধতি

সিকিমের সুড়ঙ্গ ধসে উদ্ধারকাজে সরকারি বিমান পাঠানোর নির্দেশ শুভেন্দুর

শাড়ি এনে না দেওয়ায় স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী…শুনলে শিউরে উঠবেন আপনিও

রক্তাক্ত সংসদ অভিযান: গোয়েন্দাদের নজরে বিক্ষোভকারীদের চ্যাট, ‘গোপন’ অ্যাপ

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

ভাঙল ঘুম, ‘আরশোলাদের’ আন্দোলনকে সমর্থন রাজকুমার রাওয়ের

‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’,মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের

নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত কেন্দ্র