মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর বাসস্থানের সঙ্গেই কাজ পেলেন পার্ক স্ট্রিটের সীতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফুটপাথে দুধ গরম করার ঘটনাকে কেন্দ্র করে রাতারাতি সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন সীতা ওরফে রশিদা। সেই ঘটনার পর প্রশাসনের উদ্যোগে তাঁর জন্য আশ্রয়ের ব্যবস্থা হলেও পছন্দমতো জায়গা না মেলায় তৈরি হয়েছিল জটিলতা। অবশেষে মিলল স্বস্তির খবর। মুখ্যমন্ত্রীর আশ্বাসে পছন্দের এলাকায় মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন সীতা ও তাঁর পরিবারের সদস্যরা। এবার তাঁর সংসারের হাল ফেরাতে করা হল কাজের ব্যবস্থাও।

গত মঙ্গলবার থেকে পুরসভা ও পুলিশ যৌথভাবে চেষ্টা করেও ফুটপাতবাসী সীতা ও তাঁর দুই ছোট মেয়েকে সরকারি আশ্রয়স্থলে রাখতে পারেনি। বেলেঘাটা এবং রামমোহন রায় রোডের দুটি আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও সেখানে থাকতে চাননি সীতা। যদিও তাঁর এক মেয়ে পূজা পুরসভার ব্যবস্থায় সন্তুষ্ট হয়ে সরকারি আশ্রয়েই থেকে গিয়েছেন। এরপর বিধায়ক সজল ঘোষ জানান, সীতা ও তাঁর দুই মেয়ে নিরাপদ আশ্রয়ে রয়েছেন। দলের কর্মীদের বাড়িতেও তাঁদের রাখার ব্যবস্থা করা হয়েছিল। এদিকে গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় সীতা ও তাঁর পরিবারের জন্য বাড়ির খোঁজ চলছিল। তবে পছন্দমতো জায়গা না মেলায় সাময়িকভাবে তাঁদের হোটেলে রাখা হয়।

আরও পড়ুনঃ ‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

অবশেষে শুক্রবার সীতার পছন্দের এলাকায় একটি ঘরের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে মেয়েদের ও নাতিদের নিয়ে সেখানেই রয়েছেন তিনি। পাশাপাশি সীতার জন্য একটি হোটেলে সাফাইয়ের কাজের ব্যবস্থাও করা হয়েছে। অর্থাৎ মাথা গোঁজার ঠাঁইয়ের পাশাপাশি সংসার চালানোর জন্য রোজগারের পথও খুলে গেল তাঁর সামনে। এদিন সীতা, তাঁর মেয়ে ও নাতিকে সঙ্গে নিয়ে একটি ভিডিয়ো করেন দুই বিজেপি নেতা। সেখানেই তাঁদের বর্তমান পরিস্থিতির কথা জানানো হয়। ওই নেতাদের দাবি, শুভেন্দু অধিকারী ও অগ্নিমিত্রা পাল নিয়মিত সীতার খোঁজ নিয়েছেন। নতুন বাসস্থান ও কাজের ব্যবস্থা হওয়ায় স্বস্তিতে সীতা। সহযোগিতার জন্য শুভেন্দু অধিকারীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

বেগুনে এবার ইতালিয়ান টুইস্ট! চিজে ভরা এগপ্ল্যান্ট পারমিজিয়ানা বানান ঘরেই

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

গাল ফুলে ঢোল, পায়ে ব্যান্ডেজ! রাখি পূর্ণিমায় অসুস্থ মিমি, নায়িকার ছবি দেখে উদ্বিগ্ন ভক্তরা

বাড়িতে বানান বেলুচিস্তানের জনপ্রিয় পদ আলু কিমা, জানুন সহজ রেসিপি

দুপুরের পাতে আনুন প্রোটিন সমৃদ্ধ গোলাপি বিটের পুরি, রইল রেসিপি

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

ঘরের সাধারণ উপকরণেই অসাধারণ স্বাদ, বানিয়ে ফেলুন আমড়া-পটোলের কুচি ভাজা

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ