ফের কলকাতায় ভাঙল বিপজ্জনক পুরনো বাড়ির একাংশ

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের বিপজ্জনর বাড়ি ভাঙল শহরে। নারকেলডাঙা থানা এলাকায় একটি বিপজ্জনক বাড়ির একাংশ ভেঙে পড়ে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, নারকেলডাঙা থানার ২০ এ রাজেন্দ্র লাল স্ট্রিটে একটি বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। বাড়িটিকে বিপজ্জনক বলে জানানো হয়েছিল। তারপর থেকেই ওই বাড়িতে কেউ থাকত না। বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। সূত্রেরর খবর, বাড়িটিতে কোনও সিঁড়ির ব্যবস্থা না থাকায় বাড়ির ভিতরে ঢোকা যায়নি। তাই হাইড্রার মাধ্যমে বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে বাড়ির একাংশ আচমকা ভেঙে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দ্রুত খবর যায় পুলিশ ও দমকলে।

স্থানীয়রা জানিয়েছে, ওই বাড়িটি ফাঁকাই পড়েছিল। কেউ থাকত না সেখানে। বহু বছরের ওই পুরানো বাড়ি সেটি। ওই বাড়ির একাংশ ভাঙা অবস্থায় পড়েছিল। বাকিও কিছুটা ভেঙে গিয়েছে। বাড়ির পাশে একটি বড় গাছ ছিল। সেই গাছের ভাঁড়ে বা শিকড়ে কারণে বাড়িটির একাংশ ভেঙে পড়তে পারে। কলকাতা পুরসভার পক্ষ থেকে বাড়িটিকে বিপজ্জনক বলে জানানো হয়েছিল। বাড়ির বাইরেও রয়েছে বিপজ্জনর বাড়ি লেখা বোর্ড। মঙ্গলবার সকালে উঠে স্থানীয়রাই দেখতে পান বাড়ির একাংশ ভেঙে পড়ে রয়েছে। তাঁরাই স্থানীয় থানা ও দমকলে খবর দেয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ ও দমকল। বাড়ির মধ্যে কোনও সিঁড়ি না থাকায় বাড়ির ভিতরে প্রবেশ করা যায়নি। তাই হাইড্রাপ মাধ্যমে ওই বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। অন্যদিকে, ২৪এ, রানি রাসমনি রোডেও একটি বিপজ্জনক বাড়ি একটি অংশ ভেঙে পড়েছে। ওই বাড়িতেও কেউ আটকে নেই বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে প্রবল বৃষ্টির জন্য কলকাতার দুই জায়গায় ভেঙে পড়েছে দুটি বিপজ্জনক বাড়ি। গিরিশ পার্ক এলাকায় কলকাতা পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে ভেঙে পড়েছিল একটি বাড়ি। পাশাপাশি ৮৪/এ, বিবি গাঙ্গুলী স্ট্রিটে বউবাজার মার্কেটে ভেঙে পড়েছে পুরনো একটি বাড়ি।

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে স্নান, মন্দারমণিতে তলিয়ে গেলেন ২ পর্যটক

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

কলেজের গভর্নিং বডিতে ‘প্রশাসক OUT,’ সাংসদ-বিধায়ক ‘IN’

হায়দরাবাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি, নিহত ২, জখম বহু

উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ IIT পড়ুয়ার, মেলেনি সুইসাইড নোট! মৃত্যুর কারণ ঘিরে রহস্য