নিয়োগ কেলেঙ্কারি মামলায় ৩৯ মাস বাদে জেলমুক্তি পার্থ চট্টোপাধ্যায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : জেলমুক্তি হল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। সাড়ে ৩ বছর জেলমুক্তি হল পার্থ চট্টোপাধ্যায়ের। বিগত কয়েকদিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এই মুহূর্তে তাঁর শারিরীক অবস্থা স্থিতিশীল। আদালতের নির্দেশ মতো তাঁকে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন।

সোমবার আলিপুর আদালতে অষ্টম সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। তারপরেই আলিপুর আদালত থেকে সিবিআই কোর্টে নির্দেশ যাবে। এরপর সংশোধনাগার ও হাসপাতালে নির্দেশ যাওয়ার পরেই ছাড়া পাবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। ২০২৬ সালে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে এতদিন জেলেই ছিলেন তিনি। ২০১৬ সালের নিয়োগ পরীক্ষা হয়েছে। ২০২১ সালে এই নিয়োগে প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ২০২২ সালে ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। তার ৫দিন পরেই ২০২২ সালের ২৮ জুলাই রাজ্য মন্ত্রিসভার থেকে তাঁকে অপসারণ করা হয়।

২০২২ সালেই  বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ২০২৫ সালে জামিন পান তিনি। কিন্তু শর্তসাপেক্ষে জামিন পান তিনি। সেই শর্ত মেনে ৮ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। সোমবার সেই সাক্ষ্যেগ্রহণ শেষ হয়েছে। ৮ জনের সাক্ষ্যের মধ্যে ৭ জনের সাক্ষ্য নেওয়া আগেই শেষ হয়েছে। অষ্টম জনের সাক্ষ্যে অর্ধেক নেওয়া হয়েছে। সোমবার তার সম্পূর্ণ সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য নেওয়ার পরে জামিনের শর্ত বাবদ ৯০ হাজার টাকাও জমা করে দেওয়া হয়েছে। এবার নিয়ম মেনে আদালতের নথি মুখ্য বিচারবিভাগীয় আধিকারিকের কাছে পৌঁছোনোর পরেই জেলমুক্ত হতে আর কোনও বাধা থাকার কথা নয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সুবীরেশ ভট্টাচার্যেরও জেলমুক্তি হয়েছে।

বুধের নক্ষত্র পরিবর্তন, ৩ নভেম্বর উন্নতির দরজা খুলে যাবে ৪ রাশির জাতকদের

ভূতচতুর্দশীতে কোন কোন ১৪ শাক খেতে হয়? পড়ুন বিস্তারিত

দীপাবলির আগে লক্ষ্মী যোগ! মালামাল হবেন ৩ রাশির জাতকরা

পালাবদলের বাংলায় মুছল মমতার নাম, থাকলেন জ্যোতি বসু

ঠাকুরবাড়িতে শুভেন্দুর পাতে ছিল চিংড়ির পিঠে, কীভাবে বানাবেন এই পদ? জানুন…

জমি বিবাদকে ঘিরে রণক্ষেত্র তেহট্ট, ধারালো অস্ত্রের কোপে আহত মহিলা-সহ ১০, তদন্তে পুলিশ

হাসপাতালের বেডে মা, মন ভাল রাখতে পাশে বসে বাঁশিতে সুরের ঝড় প্রাক্তন মুখ্যমন্ত্রীর

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও গেরুয়া ছোঁয়া, বদলে গেল লোগো

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর