বিধায়ক পদ থেকে ইস্তফার ভাবনা পার্থ’র, জানালেন আইনজীবী

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর তরফে আদালতে জানানো হয়, যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তাঁর বিধায়ক পদ থেকেও ইস্তফা দেওয়ার কথা ভাবনাচিন্তা করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় খবর, একদমই নয়। চমকে যাওয়ার মতো ঘটনা, তাও নয়। বরঞ্চ অনেকটাই প্রত্যাশিত। ব্যাঙ্কশাল কোর্টে(Bankshal Court) শুক্রবার তোলা হয় পার্থ চট্টোপাধ্যায়কে(Partha Chattopadhay)। কেননা এদিনই ইডির(ED) হেফাজতে তাঁর থাকার মেয়াদ শেষ হচ্ছে। সেখানেই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা তাঁর জামিনের জন্য আবেদন করেন। সেখানেই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর তরফে আদালতে জানানো হয়, যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তাঁর বিধায়ক পদ থেকেও ইস্তফা দেওয়ার কথা ভাবনাচিন্তা করছেন। কেননা ইডি, তাঁর জামিনের বিরোধিতা করছে। তাঁদের আইনজীবীদের দাবি, পার্থ এখন মন্ত্রী না থাকলেও যথেষ্ট প্রভাবশালী। তিনি জামিনে মুক্তি পেলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন তাই তাঁকে যেন জামিন না দেওয়া হয়। সেই হিসাবে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিলে তাঁর প্রভাবশালী যোগও কিন্তু আর থাকবে না। 

স্কুল সার্ভিস কাণ্ডে রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতির ঘটনা ঘটেছে তাতেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়(Arpita Mukhopadhay)। শুক্রবার তাঁদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছে তাঁদের ইডির হেফাজতে থাকার মেয়াদ শেষ হয়ে যাওয়ায়। সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জামিনের আবেদন জানালেও ইডির তরফে তার বিরোধিতা করা হয়। কারণ হিসাবে তুলে ধরা হয় পার্থ’র প্রভাবশালী তত্ত্ব। সেই তত্ত্বের বিরোধিতা করে পার্থ’র আইনজীবী দাবি করেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তাঁর বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়ে দেওয়ার কথা ভাবনাচিন্তা করছেন। যদিও। তৃণমূল সূত্রে আগেই জানা গিয়েছিল যে দলের তরফেই পার্থকে বার্তা দেওয়া হয়েছে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দেওয়ার জন্য। সম্ভবত সেই বার্তাকেই গুরুত্ব দিচ্ছেন পার্থ। তাতে এখনই না হলেও পরবর্তীকালে তাঁর জামিন পেতে অসুবিধা হবে না বলেই মনে করছেন আইনজীবীদের একাংশ।  

ইবোলা ভাইরাসে বিপর্যস্ত কঙ্গো, মৃত্যু ২ হাজার ৬৪২

প্রশিক্ষণের অছিলায় ডেকে শ্লীলতাহানি, পকসো মামলা দায়ের ‘দ্রোণাচার্য’ কোচের বিরুদ্ধে

মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

হেরিটেজ স্কুলের পর মিত্র ইন্সস্টিটিউশন! ক্লাস ওয়ানের ছাত্রকে সাপের ছোবল, SSKM-এ ভর্তি

আলু-পিঁয়াজ ছাড়ুন! সন্ধ্যার আড্ডা জমান শসার পকোড়া দিয়ে, জানুন রেসিপি

‘কেউ এক বাটি দুধ নিয়ে আসেনি,’ পার্কস্ট্রিট কাণ্ডে বিরোধীদের তোপ অগ্নিমিত্রার

‘আমাদের বিষয়ে নাক গলাবেন না’, ‘ডন ৩’ কাণ্ডে ইম্পাকে কড়া হুঁশিয়ারি রণবীরের

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, বিদেশযাত্রার আগে স্বস্তিতে তৃণমূল সাংসদ

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

TMCP-র প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি চেয়ে হাইকোর্টে ছুটল মমতা ও ঋতব্রতপন্থী তৃণমূল

স্বাদ বদলাতে বানান টক টক ইলিশ, রইল রেসিপি

বারুইপুরে গভীর রাতে বিজেপি কর্মীকে খুন, কাঠগড়ায় তৃণমূল