আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তৃণমূলে যোগ দিয়েই বড় দায়িত্ব পেলেন প্রাক্তন জেডিইউ নেতা পবন ভার্মা

নিজস্ব প্রতিনিধি: বাংলার গণ্ডি ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে শাখা বিস্তার করছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে দলে দলে নেতারা যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে। এরমধ্যে গত নভেম্বরের শেষলগ্নে জোড়াফুল শিবিরে যোগ দিয়েছিলেন জেডেইউ নেতা পবন কুমার ভার্মা। তিনি বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের মুখ্য উপদেষ্টার দায়িত্ব সামলানোর পাশাপাশি রাজ্যসভার সদস্যও ছিলেন। একমাসের মধ্যেই এই হেভিওয়েট নেতাকে বড় দায়িত্ব দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। পবন ভার্মাকে দলের সর্বভারতীয় সহ সভাপতি করা হয়েছে।

রবিবার একটি টুইট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, পবন কুমার ভার্মার জাতীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগাতে এবং তৃণমূলের সংগঠনকে আরও বিস্তারের লক্ষ্যে দলের সহ সভাপতি করা হল। জাতীয় রাজনীতিতে তৃণমূলের বক্তব্য আরও দৃঢ়ভাবে তুলে ধরতে তিনি কাজ করবেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দলের এই নেতা একসময় জাতীয় রাজনীতিতে বেশ সাড়া ফেলেছিলেন। তিনি রাজ্যসভার সদস্য ছিলেন। এমনকী ভারতের কূটনীতিবিদ হিসাবেও কাজ করেছিলেন। একাধিক বই লিখেছেন তিনি। দিল্লিতে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়েই তিনি বলেছিলেন, ‘‌আমি মমতাকে নয়াদিল্লিতে দেখতে চাই’‌।

 

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ