আশা জাগিয়েও আসেনি কালবৈশাখী, চাতক পাখি আমজনতা

ছো্টনাগপুর মালভূমি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করেছে। সেখানে বজ্রগর্ভ উলম্ব মেঘের সৃষ্টি হয়ে তা বাংলার দিকে ধেয়ে এলে ঝড়বৃষ্টির দেখা মিলতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমেই পারদ চড়ছে বঙ্গে(Bengal)। ভ্যাপসা গরম থেকে নিস্তার হতে চাইছে বঙ্গবাসী। কিন্তু সেই নিস্তারের উপায়টাই মিলছে না। শনিবার আশা জাগিয়েও কলকাতা তো বটেই, বাংলার কোনও জেলাতেই দেখা মেলেনি কালবৈশাখীর(Kalbaishakhi)। হয়নি ছিঁটেফোঁটা বৃষ্টিও(Rain)। যদিও আলিপুর আবহাওয়া(Weather) দফতরের দাবি, সিকিম থেকে ছত্রিশগড় পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। সেই অক্ষরেখা গিয়েছে উত্তরবঙ্গের ওপর দিয়ে। ওই নিম্নচাপ অক্ষরেখার টানে বঙ্গোপসাগর থেকে হু হু করে ঢুকছে জলীয় বাষ্প। তার জেরে বাংলায় বিক্ষিপ্ত ভাবে হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা দেখাও দিচ্ছে। কিন্তু শেষমেষ তা আর হচ্ছে না। আর ঝড়বৃষ্টি হচ্ছে না বলেই বাংলায় বাড়ছে ভ্যাবসা গরম, নাজেহাল হচ্ছেন আমজনতা। বাড়ির বাইরে পা রাখলেই গলদঘর্ম হতে হচ্ছে। বাড়িতে বসেও রক্ষে নেই। দর দর করে সেখানেও ঘামতে হচ্ছে। বাড়িতে এসি না থাকলে সামান্যতম স্বস্তিটুকুও মিলছে না।

আলিপুর আবহাওয়া দফতর অবশ্য রবি সকালেও আশ্বাস দিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের কিছু জেলায় ও উত্তরবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টি হলেও হতে পারে। তবে কথায় বলে, না আঁচালে বিশ্বাস নেই। তাই যতক্ষম না বৃষ্টির মুখ দেখছে বাঙালি ততক্ষণ পর্যন্ত এই বৃষ্টি আসছে আসছে বার্তার ওপর আর ভরসা রাখতে চাইছেন না কেউ। আলিপুর আবহাওয়া দফতরের দাবি, এদিন উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এদিন মূলত মেঘলা আকাশই থাকবে। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে একটু বেশি মেঘলা থাকবে। এই দুই জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও এদিন আকাশ মেঘলাই থাকবে। তবে আগামী দুই থেকে তিন দিনে কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কলকাতায়। তবে ছোটনাগপুর মালভূমি(Chotonagpur Malbhumi) এখন ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে দিয়েছে। তার জেরে সেখানে বজ্রগর্ভ উলম্ব মেঘের সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। সেই উলম্ব মেঘ বাংলার দিকে ধেয়ে এলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবৃষ্টি সহ কালবৈশাখীর দেখা মিলতে পারে। 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের