পিকে’র ঘোষণায় বাংলায় প্রশ্নের মুখে আইপ্যাক

বাংলায় প্রশ্ন উঠেছে, পিকে নিজে রাজনৈতিক দল তৈরি করলে তিনি কী ভাবে অন্য দলের সঙ্গে ভোটকুশলী হিসেবে কাজ করবেন? কীভাবেই বা আইপ্যাক কাজ করবে?

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের সংস্থাকেই বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর(Prashant Kishore) বা পিকে। সোম সকালে তিনি টুইট(Tweet) করে নিজের এক রাজনৈতিক দল গড়ার ইঙ্গিত দিলেন। সঙ্গে দিলেন সেই রাজনৈতিক দলের সম্ভাব্য নাম এবং এটাও জানালেন বিহার থেকেই সেই রাজনৈতিক দলের সূচনা হতে চলেছে। আর এই ঘোষণাই বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল আইপ্যাককে(I PAC), যা পিকে’র সংস্থা হিসাবেই দেশে সুপরিচিত। পিকে নিজে অবশ্য একাধিকবার জানিয়েছেন তাঁর সঙ্গে আইপ্যাকের কোনও সম্পর্ক নেই এবং দুটি সম্পূর্ণ ভিন্ন সত্ত্বা। যদিও বাস্তব হল এটাই, পিকে’র এই দাবি মানতে কেউই রাজি নন। আইপ্যাক তাই পিকে’র সংস্থা হিসাবেই ভূ-ভারতে পরিচিত। আর এই আইপ্যাকই দেশের একাধিক রাজনৈতিক দলগুলির সঙ্গে নির্বাচনে জয়ের লক্ষ্যে কাজ করে চলেছে। বাংলায়(Bengal) তৃণমূল(TMC) ও তেলেঙ্গানায়(Telengana) টিআরএস(TRS)-এর সঙ্গে তাঁদের চুক্তিও রয়েছে। আর এখানেই বাংলায় প্রশ্ন উঠেছে, নিজে রাজনৈতিক দল তৈরি করলে তিনি কী ভাবে অন্য দলের সঙ্গে ভোটকুশলী হিসেবে কাজ করবেন? কীভাবেই বা আইপ্যাক কাজ করবে?

সোমবার পিকে যে টুইট করেছেন সেখানে তিনি লিখেছেন, ‘গণতন্ত্রের তাৎপর্যপূর্ণ অংশ হয়ে ওঠার পথে আমার যে অন্বেষণ, তা ১০ বছর ধরে চলল। তবে এ বার সরাসরি ‘প্রকৃত ঈশ্বর’ অর্থাৎ জনতা জনার্দনের দরবারে যাওয়ার সময় এসেছে। গণতন্ত্রকে আরও কাছ থেকে বোঝার সময় এসেছে।’ পিকে এদিন তাঁর টুইটে সরাসরি কোনও রাজনৈতিক দল গড়ার কথা ঘোষণা না করলেও সেখানে তিনটি শব্দের ওপর গুরুত্ব দিয়েছেন। প্রথমটি ‘জন সূরয’, দ্বিতীয়টি ‘পিপলস্ গুড গভর্ন্যান্স’ অর্থাৎ মানুষের সুশাসন এবং পরিশেষে, ‘শুরুয়াৎ বিহার সে’ অর্থাৎ বিহার থেকেই সেই রাজনৈতিক দলের যাত্রা শুরু হতে চলেছে। সম্ভবত পিকে যে রাজনৈতিক দল গড়তে চলেছেন তার নাম দিতে চলেছেন ‘জনসূর্য’। কিন্তু প্রশ্ন উঠছে পিকে যদি নিজের রাজনৈতিক দল গড়েন তাহলে তিনি অন্যদলের সঙ্গে ভোটকুশলী হিসাবে কীভাবে কাজ করবেন? কোন বিশ্বাসে আর পাঁচটা রাজনৈতিক দল তাঁর সঙ্গে বা আইপ্যাকের সঙ্গে কাজ করতে এগিয়ে আসবে? আজ যে আইপ্যাক বাংলায় তৃণমূলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছে বা তেলেঙ্গানায় টিআরএসের সঙ্গে চুক্তি মোতাবেক কাজ করছে সেই বাংলা আর তেলেঙ্গানায় যদি পিকে’র দল রাজনৈতিক কার্যকলাপ শুরু করে তখন কী হবে? কার্যত পিকে’র এদিন ঘোষণা বাংলায় আইপ্যাককে প্রশ্নের মুখে ফেলে দিল।

ক্লাসরুমে নাক ডেকে ঘুমোচ্ছেন শিক্ষক, মোবাইল হাতে মগ্ন খুদেরা, ভাইরাল ভিডিও

বিষ্ণুপুরে কৃষ্ণ মন্দিরের বকুল-বেদীতে লাল চন্দনের পায়ের ছাপ, অলৌকিক কাণ্ড ঘিরে চাঞ্চল্য

মাত্র ১৮ বছর বয়সে প্রফেসর, ইতিহাস গড়ে গিনেস বুকে মার্কিন তরুণ, ভাঙলেন ৩০৬ বছরের রেকর্ড

চোখের চিকিৎসায় মিলবে বিদেশ যাওয়ার অনুমতি? বুধবার হাইকোর্টে অভিষেকের ভাগ্য নির্ধারণ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

ওজন কমাতে পারফেক্ট  স্ন্যাক্স, ঝটপট বানিয়ে নিন তেল ছাড়া কাবলি চিকেন স্যালাড

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ