চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে নতুন সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবে : শশী পাঁজা

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল সমর্থিত চিকিৎসা পরিষেবা নিয়ে নতুন সংগঠনের সোমবার আত্মপ্রকাশ করে। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার(Minister Sashi Panja) হাত ধরে এই সংগঠনের পথচলা শুরু হল। সরকার ও ডাক্তার এবং নার্সের মধ্যে যৌথ সমন্বয় করবে এই সংগঠন। এমনটাই দাবি রাজ্যের মন্ত্রী শশী পাঁজার। তিনি বলেন, নতুন এই সংগঠনের নাম হচ্ছে প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন(Pograssive Helath Association)। রোগী পরিষেবা উন্নত করতে এই সংগঠনের বড় ভূমিকা থাকবে। হাসপাতাল ভাঙচুর সম্পত্তি নষ্ট এবং স্বাস্থ্য ব্যবস্থার কাজ কোথাও যাতে বন্ধ না হয় তা দেখবে এই সংগঠন।

স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করবে এই সংগঠন। খুব শীঘ্রই রাজ্যের মানুষকে এই সংগঠনের ইমেইল সহ যোগাযোগ করার যাবতীয় তথ্য জানানো হবে। যেকোন অভিযোগ এলে এই সংগঠন সরাসরি যোগাযোগ করবে স্বাস্থ্য ভবনের(Sasthyo Bhavan) সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে সমস্ত বিষয় জানানো হবে। রাজ্যে আর তৃণমূলের কোনো সংগঠন থাকবে না। তৃণমূলের সব চিকিৎসা সংগঠন যুক্ত হয়ে যাবে এই সংগঠনের সঙ্গে। এটাই হবে মূল সংগঠন। আরজি কর প্রসঙ্গ টেনে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, যখন ওই নারকীয় ঘটনা ঘটেছিল তখন মানুষকে বোঝানোর জন্য কোন সংগঠন ছিল না। এই সংগঠন সব রাজনীতির উর্ধ্বে উঠে কাজ করবে এমনটাই দাবি করেন রাজ্যের মন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন স্বাস্থ্য ক্ষেত্রে কোন লবি হবে না এখানে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হবে। এই সংগঠনের সভানেত্রী হিসেবে তার নাম দল ঘোষণা করেছে বলে শশী পাঁজা সোমবার সাংবাদিক সম্মেলনে জানান।

এই নতুন সংগঠনে কমিটিতে কারা থাকবেন সেই নাম খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানান তিনি। শুধু তাই নয় জেলায় জেলায় নতুন কমিটি তৈরি হবে এবং সেখানে কারা থাকবেন সেই নাম ঘোষণা করা হবে। নতুন সংগঠনের একটি কাজ হবে সমন্বয়ে তৈরি করে রোগী পরিষেবা কে আরো উন্নত করা এবং তা সঠিকভাবে দেওয়া। আরজি করের আন্দোলনকারী ছাত্রছাত্রীরা যদি এই সংগঠনের যুক্ত হতে চায় তারাও যুক্ত হতে পারেন বলে জানান মন্ত্রী শশী পাঁজা। তার দাবি এই সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) হাত শক্ত করবে। স্বাস্থ্য পরিষেবাকে আরো উন্নত করবে। সাধারণ মানুষ উপকৃত হবে।এই নতুন সংগঠনে দলের বিধায়ক সাংসদ তারাও যুক্ত হবেন।

ট্যাংড়ায় চিন-হংকং স্টাইলে দোকান! কলকাতায় বিদেশি কায়দায় ৩ ‘ফুড স্ট্রিটে’র ঘোষণা অগ্নিমিত্রার

স্বামী নয় অভিষেক শর্মার জন্য করবা চৌথ পালন করলেন তরুণী, ভাইরাল ভিডিও

মাটির নীচে টাকার পাহাড়! বাড়ির মধ্যে থেকে উদ্ধার কোটি কোটি টাকা

ঘূর্ণিঝড় অর্ণবের শক্তি কমলেও উপকূলে দুর্যোগের ভ্রুকুটি! সুন্দরবনে নামল NDRF, চালু কন্ট্রোল রুম

বিয়ের নামে হোটেলে নিয়ে গিয়ে আইনের ছাত্রীর সঙ্গে সহবাস, পলাতক জিএসটি ইন্সপেক্টর

দুপুরের পাতে নতুনত্ব আনতে বানান নারকেল পোস্ত বাটা, চেটেপুটে খাবে সবাই

মশলাদার স্বাদের সবজির পদ! বাড়িতেই বানান আচারি মিক্স ভেজ

একসঙ্গে ১০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, শুরু হবে নতুন কোনও যুদ্ধ?

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

কালীপুজোর আগে বেআইনি বাজি বিক্রি রুখতে নজরদারি, হাসপাতালের ১০০ মিটারের মধ্যে শব্দবাজি নিষিদ্ধ

ঢাকা বিমানবন্দরে দুই মহিলা যাত্রীর অন্তর্বাসের ভিতর থেকে উদ্ধার ২৪ কোটি টাকার সোনা

পাকিস্তানের হাসপাতালে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, মৃত ৭