SSKM Hospital-এ হাতেনাতে গ্রেফতার ৪ দালাল

যে ৪ দালাল এদিন গ্রেফতার হয়েছে তারা রোগীর পরিজনদের বেড পাইয়ে দেওয়ার কথা বলে রোগীর আত্মীয়দের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করত।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কলকাতার(Kolkata) SSKM Hospital থেকে ৪ দালালকে গ্রেফতার(Agent Arrest) করল পুলিশ(Police)। রাজ্যের এই স্বনামধন্য হাসপাতালে দালাল চক্রের রমরমা নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। সম্প্রতি এই বিষয়ে লালবাজারের গোয়েন্দা বিভাগে অভিযোগ জানান কয়েকজন। সেই অভিযোগের তদন্তে নেমে পুলিশ সোমবার এই দালালচক্রের ৪জনকে গ্রেফতার করেছে। এই ৪জন হল – অভিষেক মল্লিক, দেব মল্লিক, সুরিন্দর কুমার এবং অভয় বাল্মিকী। এরা প্রত্যেকেই দক্ষিণ কলকাতার ভবানীপুরের বাসিন্দা। ধৃতদের জেরা করে চক্রের বাকিদের খোঁজ করছে পুলিশ। এই বিষয়ে বিস্তারিত তথ্য পেতে সোমবার ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানাবে পুলিশ।      

লালবাজার সূত্রে জানা গিয়েছে, কলকাতার একাধিক সরকারি হাসপাতালে দালালরাজ কায়েম হয়েছে এমন অভিযোগ বার বার জমা পড়েছে পুলিশের কাছে। শেষে শনিবার থেকে কলকাতার একাধিক সরকারি হাসপাতালে হানা দিচ্ছে কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখার আধিকারিকেরা। জোর দেওয়া হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগের ওপর। সেই অভিযোগের ওপর ভর দিয়েই চলছে গ্রেফতারি যাতে আদালতে তাঁদের দোষের কথা তুলে ধরতে প্রমাণের কোনও অভাব না হয়। রবিবারই NRS Medical College and Hospital থেকে ২জন দালালকে ধরেছে পুলিশ আর এদিন একসঙ্গে ৪জন। এই অভিযান যে চট করে বন্ধ হবে না সেটাও বুঝিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। এদিন যে ৪ দালাল গ্রেফতার হয়েছে তারা SSKM Hospital-এ চিকিৎসা পরিষেবার জন্য আসা রোগীর পরিজনদের বেড পাইয়ে দেওয়ার কথা বলতেন। সেক্ষেত্রে রোগীর আত্মীয়দের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করতেন তাঁরা। টাকা না থাকলে, কিছু জিনিস গচ্ছিত রেখে দেওয়ার প্রস্তাব দেওয়া হত।

‘‌জনসংখ্যা নিয়ন্ত্রণেরও চেষ্টা করবেন’‌, মুখ্যমন্ত্রীকে আর্জি জানালেন বিজেপির রাজ্য সভাপতি

কর্পোরেট চাকরি ছেড়ে অটো চালক, বদলে গেল তরুণীর জীবন

রাতে মিষ্টি খেলেও বাড়বে না ওজন, প্রোটিনে ভরপুর এই দুই ডেজার্ট রাখুন ডায়েটে

অরূপ রায়ের বাড়ির সামনের গুদামে মিলল সরকারি ত্রাণ, বিক্ষোভ তুঙ্গে

পুরসভা নিয়োগ দুর্নীতিতে রথীন ঘোষকে আবার তলব করল ইডি, কবে হাজিরা?‌

কম ভাড়ার লোভে নাবালিকাকে যৌন নির্যাতন! মার্কিন হোটেলে গ্রেফতার ভারতীয় কর্মী

চুক্তি না হলে ইরানের উপরে ফের হামলা, হুমকি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

‘তোমাকে খুব মনে পড়ে’, ঋতুপর্ণ ঘোষের প্রয়াণদিবসে আবেগঘন বার্তা ঋতুপর্ণা সেনগুপ্তের

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

বৃষ্টির প্রভাবে নেমেছে পারদ, সপ্তাহান্তে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

‘আমরা তো ডান্ডা-গুলিই খেলতে পারি না ‘, বৈভবকে সান্ত্বনা অমিতাভ বচ্চনের

পুরনো মামলায় গ্রেফতার টিটাগড় পুরসভার প্রাক্তন কাউন্সিলর

‘‌গুজবে কান দেবেন না’‌, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী