‘জংলাধারী কে হে তুমি, কার হুকুমে গিয়েছিলে তুমি’, প্রশ্ন পুলিশের

কাজি সাদেক হোসেন গ্রেফতার হয়েছেন পুলিশের হাতে। এখন প্রশ্ন হচ্ছে এটাই, কার হুকুমে তিনি সঙ্গীদের নিয়ে যাদবপুরে চলে গিয়েছিলেন? পিছনের মাথাটা কে?

Share:

নিজস্ব প্রতিনিধি: নাম তার কাজি সাদেক হোসেন(Kaji Sadek Hossain)। তিনিই জংলা পোষাকের সঙ্গীদের নিয়ে দিন কয়েক আগে ঢুকে পড়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে(Jadavpur University)। প্রথমে তাঁদের দেখে ভারতীয় সেনা(Indian Army) বলেই ভুল করেছিলেন অনেকে। ভুল হবে নাই বা কেন! তাঁদের, চালচলন থেকে শুরু করে কথাবার্তা সবকিছুই যে ছিল সেনার মতো। ঢোকা মাত্রই তাঁদের সকলের মুখে একটাই, যাদবপুরে অশান্তির খবর পেয়ে তাঁরা নাকি শান্তি প্রতিষ্ঠা করতে এসেছেন। নিজেদের বিশ্ব শান্তি সেনা বলেও পরিচয় দেন। স্পষ্ট বলেন দেশের যেখানেই অশান্তি হবে সেখানেই নাকি পৌঁছে গিয়ে শান্তি প্রতিষ্ঠা করবেন তাঁরা। সেটাই নাকি তাঁদের কাজ। অবশেষে সেই কাজি সাদেক হোসেন গ্রেফতার(Arrest) হয়েছেন পুলিশের(Police) হাতে। এখন প্রশ্ন হচ্ছে এটাই, ঠিক কার হুকুমে তিনি সঙ্গীদের নিয়ে যাদবপুরে চলে গিয়েছিলেন? পিছনের মাথাটা কে?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন পড়ুয়া মৃত্যুর ঘটনা ঘিরে তোলপাড় চলছে ঠিক তখনই সাদেকের কাজকর্ম ঘিরে প্রশ্ন উঠে গিয়েছিল নানা মহলে। ঘটনার দিন সাদেক নিজেকে এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটির জেনারেল সেক্রেটারি(General Secretary of Asian Human Rights Society) বলে দাবি করেছিলেন। সেদিন সেনার পোশাক পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরে ঘুরে বেড়ানোয় নানা মহল থেকে প্রশ্ন উঠে গিয়েছিল। চলে। সেনা পোশাকে একদল ছেলেমেয়ে ক্যাম্পাসে কী উদ্দেশ্যে ঢুকেছিল? মানবাধিকার সংগঠন এভাবে সেনাবাহিনীর পোশাক পরে ঘুরছে কেন? তাঁদের কে বা কারা ক্যাম্পাসে যেতে বলেছিলেন? ‘সেনার পোশাকে কারা গেল, তা তদন্তের বিষয়, আইনত ব্যবস্থা নেওয়া উচিত’ বলে দাবি করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও। এই ঘটনার জেরে যাদবপুর থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। শুধু তাই নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউকে শুক্রবার নোটিস পাঠায় কলকাতা পুলিশ। সেদিনকার ঘটনার সিসিটিভি ফুটেজ চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নোটিসও পাঠায় পুলিশ। যদিও উপাচার্য নোটিসের কোনও উত্তর শনিবার বিকেল পর্যন্ত দেননি বলে লালবাজার সূত্রে খবর।

তবে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে উপাচার্য জানিয়েছিলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে জানবে কে আসছে, কী পোশাকে, তারা নিষিদ্ধ কিনা? পুলিশের কাছে তথ্য থাকলে ওরা আটকাল না কেন? ক্যাম্পাসে ওরা ঢুকল কী করে?’ কার্যত গোটা ঘটনাটি উপাচার্য পাশ কাটিয়ে দিতে চাইছেন বলে সন্দেহ ক্রমশ জোরালো হচ্ছে যে এই ঘটনার পিছনে গেরুয়া যোগ রয়েছে কিনা। পুলিশ ঘটনার তদন্তে নেমে বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টসকেও থানায় ডেকে পাঠিয়েছিল। কিন্তু তিনি আসেননি। তবে সেনার পোশাকে ক্যাম্পাসে ঢোকার ঘটনায় রেজিস্ট্রার অবশ‌্য যাদবপুর থানাকে রিপোর্ট পাঠিয়েছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। এরপরে পরেই পুলিশ কাজি সাদেক হোসেনকে নোটিস দিয়ে গার্ডেনরিচ থানায় ডেকে পাঠিয়েছিল শনিবার। কিন্তু প্রথমে তিনি না সেই নোটিস গ্রহণ করেছিলেন, না থানায় হাজিরা দিয়েছিলেন। তবে শনিবার রাতেই তাকে আটক করে পুলিশ। সেই সময় তিনি সেই নোটিস গ্রহণ করেন। তারপর রাতেই তাকে যাদবপুর থানায় নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য। রাতভর ধরে চলে সেই জিজ্ঞাসাবাদ। ভোরে তাকে গ্রেফতার করা হয়। এদিন দুপুরে তাকে আলিপুর আদালতে তোলা হবে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে।

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

আটক অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের