সোমবার সকাল থেকে উত্তেজনাপ্রবণ এলাকায় পুলিশের টহল চলবে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে রাজ্য ও কলকাতা পুলিশকে বিশেষ সতর্ক করা হল। গোয়েন্দা দপ্তরের সূত্র অনুযায়ী, সোমবার সকাল থেকেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ এবং কলকাতার বিভিন্ন এলাকায় উত্তেজনা দেখা দিতে পারে। সোমবার রাতে কলকাতায় পা রাখছেন আরএসএস প্রধান মোহন ভগবত। সোমবার দুপুর থেকেই আরএসএসের একনিষ্ঠ সদস্যরা কলকাতা এবং শহরতলীর বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে রাম মন্দির উদ্বোধন কার্যক্রমে অংশগ্রহণ করবেন। শহর এবং শহরতলীর বিভিন্ন এলাকায় বড় জায়ান্ট স্কিন লাগিয়ে রাম মন্দির(Ram Temple) উদ্বোধন কার্যক্রম দেখানো হবে। শুধু তাই নয় প্রসাদ বিতরণ ও পূজাঅর্চনা হবে বিভিন্ন এলাকায়।

গোয়েন্দারা দক্ষিণবঙ্গের(South Bengal) বেশ কয়েকটি জেলাকে বিশেষভাবে উত্তেজনাপ্রবণ বলে চিহ্নিত করেছে। সংশ্লিষ্ট জেলাগুলি হল হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা। উত্তরবঙ্গে রাম মন্দির উদ্বোধন কার্যক্রমকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনরা রয়েছে বলে গোয়েন্দারা তাদের রিপোর্টে উল্লেখ করেছে। রাঢ় অঞ্চলে বিভিন্ন এলাকায় রাম মন্দির উদ্বোধন কার্যক্রম দেখানো কে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে গোয়েন্দারা আশঙ্কা প্রকাশ করেছে। কলকাতার বড়বাজার বেলগাছিয়া সেন্ট্রাল এভিনিউ এবং হাওড়ার জি টি রোড(G.T.Road) সংলগ্ন একাধিক এলাকায় তাই সোমবার সকাল থেকেই কলকাতা পুলিশ এবং হাওড়া কমিশনারেটকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন গোয়েন্দারা। ব্যারাকপুর ও বিধাননগর কমিশনারেটকে বিভিন্ন এলাকা চিহ্নিত করে করা পেট্রোলিং রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) পার্কসার্কাস পর্যন্ত সংহতি মিছিল করবেন। সেই মিছিলের রুটে কড়া পুলিশি নজরদারির পাশাপাশি শহরের বিভিন্ন পয়েন্টে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরা তে সকাল থেকে লালবাজারের কন্ট্রোল রুমের নজরদারি জোরদার করা হচ্ছে। রাজ্য পুলিশের ডিজি(DG) রাজীব কুমার আগেই নির্দেশ দিয়েছেন সোমবার পুলিশের অনুমতি না নিয়ে কোথাও মিছিল করা যাবে না। কিন্তু মিছিল না হলেও বিভিন্ন এলাকায় মঞ্চ বেঁধে রাম মন্দির উদ্বোধনের কার্যক্রম পালনের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তাকে কেন্দ্র করে যাতে অশান্তি না হয় তার জন্য পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে।

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক