দক্ষিণেশ্বরে চালু হল প্রিপেড ট্যাক্সি পরিষেবা

পরিষেবা নিতে প্রথমে নির্দিষ্ট বুথ থেকে টিকিট কাটতে হবে, তারপর যাত্রীরা ট্যাক্সিতে চড়ে পৌঁছতে পারবেন গন্তব্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণেশ্বরে(Dakshineswar) চালু হল প্রিপেড ট্যাক্সি পরিষেবা। এর আগে হাওড়া(Howrah Station) ও শিয়ালদহ স্টেশনে(Sealdah Station) প্রিপেড ট্যাক্সি পরিষেবা চালু হয়েছে। এবার দক্ষিণেশ্বরেও এই পরিষেবা চালু হওয়ায় যাত্রীদের সুবিধা হবে বলে মনে করছে প্রশাসন। শুক্রবার এই ট্যাক্সি বুথের উদ্বোধন করা হয়।

এই পরিষেবা নিতে প্রথমে নির্দিষ্ট বুথ থেকে টিকিট কাটতে হবে, তারপর যাত্রীরা ট্যাক্সিতে চড়ে পৌঁছতে পারবেন গন্তব্যে। ব্যারাকপুর কমিশনারেট এলাকায় এই পরিষেবা এই প্রথম শুরু হল। এর ফলে একদিকে যাত্রীদের হয়রানি যেমন কমবে, পাশাপাশি সঠিক ভাড়ায় যাত্রীরা পৌঁছাতে পারবেন গন্তব্যে। কোনও ট্যাক্সি চালক আর ইচ্ছেমত ভাড়া নিতে পারবেন না যাত্রীদের কাছ থেকে।

দক্ষিণেশ্বর আইল্যান্ড মোড়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এই প্রিপেড ট্যাক্সি বুথ চালু হল। প্রথম ধাপে ১০০ ট্যাক্সিকে প্রিপেড বুথের অধীনে যুক্ত করা হবে বলে পুলিশ সূত্রে খবর। এরপর যাত্রী চাহিদা বাড়লে আগামী দিনে ট্যাক্সির সংখ্যা আরও বাড়ানো হবে। দক্ষিণেশ্বর, ডানলপ মোড়ের ট্যাক্সি স্ট্যান্ডে যে ট্যাক্সিগুলি আপাতত রয়েছে, সেগুলিকেই প্রিপেড ট্যাক্সি পরিষেবার সঙ্গে যুক্ত করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে।

প্রিপেড ট্যাক্সি বুথ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এই দায়িত্ব দেওয়া হয়েছে। বুথের দায়িত্ব বেসরকারি সংস্থার ওপর থাকলেও তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশের হাতে। যাত্রীদের ভাড়ার তালিকা ঠিক করা থেকে যাত্রী হয়রানি বন্ধ করা সব দিকেই পুলিশের নজর থাকবে। প্রিপেড ট্যাক্সি পরিষেবা নিয়ে পুলিশের এক কর্তা জানান, ”সরকারি নিয়ম মেনেই যাত্রী ভাড়া ধার্য করা হবে। কোনও ট্যাক্সি চালক যাত্রীদের থেকে ইচ্ছামতো ভাড়া নিতে পারবেন না।” প্রিপেড বুথ থেকে টাকা দিয়ে টিকিট কাটার পর যাত্রীরা গাড়িতে উঠতে পারবেন। এসি এবং নন এসি উভয় পরিষেবা চালু থাকবে বলে জানা গিয়েছে।

দ্বিতীয় টেস্ট: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের (বিপক্ষ শ্রীলঙ্কা)

রংপুরে হিন্দু পরিবারে ভয়াবহ হত্যাকাণ্ডের অভিযোগ, বন্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের দেহ উদ্ধার

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! নিখোঁজ ২২ জন নাবিক, চলছে তল্লাশি

গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রায় ভয়াবহ বিপর্যয় মুম্বইয়ে, কাঠামো ভেঙে মৃত ২, আহত ৫

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল টোকিও, আহত ২৩

সেকেন্ড হ্যান্ড জিনিস কিনছেন? বাস্তু মতে এই ৫ সামগ্রী বাড়িতে আনার আগে সাবধান

আজকের রাশিফল: ছুটির দিনেই বদলে যাবে ভাগ্য, পাওনা টাকা হাতে আসবে

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার