প্রজাতন্ত্র দিবসের মহড়া শুরু কলকাতার রাজপথে

যান চলাচল বন্ধ রেখে মহড়া চালানোয় দুর্ভোগের মুখে পড়তে হয় সাধারণ মানুষকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরের রাজপথে শুরু হল প্রজাতন্ত্র দিবসের (Republic Day) প্রস্তুতিতে মহড়া। মঙ্গলবার সকাল থেকে কলকাতার রেড রোডে (Red Road) প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া শুরু হল। ২৬ জানুয়ারির আগে পর্যন্ত বেশ কয়েকদিন ধরে কুচকাওয়াজ করা হবে বলে জানা গিয়েছে।

মঙ্গলবার সকাল থেকে রেড রোডে প্রজাতন্ত্র দিবসর মহড়া চলাকালীন ছিল কড়া পুলিশি নিরাপত্তা। নিরাপত্তার ঘেরাটোপে এদিন মহড়া দেয় সেনাবাহিনী। যান চলাচল বন্ধ রেখে মহড়া চালানোয় দুর্ভোগের মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রজাতন্ত্র দিবসের মহড়া উপলক্ষে আগামী ১৮, ২০, ২১ ও ২৪ জানুয়ারি রেড রোড-সহ শহরের বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়ার জন্য এই কদিন কিছুক্ষণের জন্য শহরের হসপিটাল রোড, লাভার্স লেন, কুইন্সওয়ে, দক্ষিণ প্রান্তের রাস্তা বন্ধ রাখা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। পাশাপাশি ক্যাসুরিনা অ্যাভিনিউ, খিদিরপুর রোড, কিংসওয়ে ও রানি রাসমণি অ্যাভিনিউয়ের দক্ষিণ প্রান্তের রাস্তাও বন্ধ রাখা হবে বলে জানা গিয়েছে। মহড়া চলাকালীন শহরের বেশ কয়েকটি রাস্তায় গাড়ি ঘুরিয়েও দেওয়া হবে পুলিশের তরফে।

উল্লেখ্য ভারতের ৭৪ তম প্রজাতন্ত্র দিবস পালনের জন্য ইতিমধ্যে দেশজুড়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কলকাতার মতো রাজধানী দিল্লিতেও প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতিতে মহড়া শুরু হয়েছে। বিশেষ দিনকে মাথায় রেখে সাজিয়ে তোলা হয়েছে উত্তরপ্রদেশের আগ্রার তাজমহলও। আর কয়েক দিন পরেই ২৬ জানুয়ারি। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশজুড়ে ওইদিন সকাল থেকে সেনাবাহিনীর কুচকাওয়াজ হবে রাষ্ট্রীয় উদ্যোগে।

সাতসকালে রাজবাড়ির দিঘিতে ভাসতে দেখা গেল অজ্ঞাত যুবকের দেহ, কীভাবে মৃত্যু? তদন্তে পুলিশ

প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছিলেন স্ত্রী, দুজনকে ধরে এনে বিয়ে দিলেন স্বামী

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূলের অস্তিত্ব ছিল,’ দাবি দিলীপের

বিয়ের আগেই সন্তানের জন্ম দিলেন লেডি গাগা, বাবা হলেন বিশ্বখ্যাত গায়িকার বাগদত্তা পোলানস্কি

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক