আর্থিক লেনদেনের কারণে শাহ দম্পতিকে খুন, সাংবাদিক বৈঠকে জানালেন সিপি

গুজরাটি ব্যবসায়ী দম্পতি খুনের তিন দিনের মধ্যে খুনের কিনারা করল গোয়েন্দারা। ইতিমধ্যে এই খুনে জড়িত থাকার সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুজরাটি ব্যবসায়ী দম্পতি খুনের তিন দিনের মধ্যে খুনের কিনারা করল গোয়েন্দারা। ইতিমধ্যে এই খুনে জড়িত থাকার সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। কিন্তু এই খুনের ঘটনায় এখনও মূল চক্রী গ্রেফতার হয়নি বলে জানালেন কলকাতার নগরপাল তথা সিপি বিনীত গোয়েল। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানান পুলিশ কমিশনার। টাকার জন্য এই  খুন বলে জানান পুলিশ কমিশনার।

সাংবাদিক বৈঠকে এদিন খুনের মোটিভ ও ধৃতদের পরিচয় খোলসা করেন পুলিশ কমিশনার। সিপি  জানান,  এক জন আত্মীয় শাহ পরিবারর কাছ থেকে ১ লাখ টাকা ধার হিসেবে নিয়েছিলেন। ২০১৯ সালে সেই টাকা ধার নেন ওই ব্যক্তি। আর সেই আর্থিক লেনদেনের কারণে এই খুন হয়েছে। সম্ভবত ওই আত্মীয়ই বাকি আততায়ীদের নিয়ে যান বলেও জানান পুলিশ কমিশনার বিনীত গোয়েল।এদিন তিনি আরও জানান, এই খুনের ঘটনার সঙ্গে বাকি আর যারা যুক্ত রয়েছে তাদের পরিচয় এখনই প্রকাশ করবে না পুলিশ। গ্রেফতার করার পর তাদের পরিচয় প্রকাশ্যে আনবে বলে জানান সিপি। তিনি এ-ও জানান, ইতিমধ্যে যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে এক জনকে সম্প্রতি অন্য একটি মামলায় গ্রেফতার করা হয়। মূল চক্রীর পরিচয় এখনই সামনে না আনলেও গ্রেফতারের পর তার পরিচয় প্রকাশ্যে আনা হবে বলে জানান তিনি।

২০১৯ সালে অশোক শাহের কাছ থেকে ১ লাখ টাকা ধার নিয়েছিলেন এই খুনের ঘটনায় মূল অভিযুক্তর ভাই। কোভিড আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। ফলে সেই টাকা মেটানোর দায়িত্ব ছিল মূল অভিযুক্তর। কিন্তু ব্যবসায় মন্দার অজুহাত দেখিয়ে ওই ব্যক্তি টাকা ফেরত দেয়নি। এদিকে অশোক শাহ টাকা চেয়ে চাপ দিচ্ছিলেন। এর পর গত সোমবার কথা বলার নাম করে শাহ দম্পতির বাড়িতে আসে অভিযুক্তরা। সেদিন বাড়িতে এসে দম্পতিকে খুন করে তারা। অশোককে ধারাল অস্ত্র দিয়ে কোপায় মূল অভিযুক্ত। পরে তাঁর স্ত্রী রশ্মিতাকে গুলি করে খুন করে। এই ঘটনায় এখনও পর্যন্ত যে তিনজনকে গ্রেফতার করেছে তাদের নাম যথাক্রমে, সুবোধকুমার সিং(৪৫), যতীন মেহতা(৪২) এবং রত্নাকক নাথ (৩৯)। খুনের সময় তারা মূল অভিযুক্তর সহযোগী হিসাবে কাজ করেছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

সিগারেটের টাকা না দেওয়ায় চরম বচসা, বৃদ্ধকে পিটিয়ে খুন যুবকের, চাঞ্চল্য টিটাগড়ে

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

পুলিশের প্রিজন ভ্যানের ধাক্কায় সাইকেল থেকে পড়ে মৃত্যু ৪ বছরের স্কুল পড়ুয়ার

বিজেপি নেতার বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে রেকি! গ্রেফতার যুবক, তদন্তে পুলিশ

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’