দোলের দিনে মাছ মাংসে ছেঁকা খাচ্ছে মধ্যবিত্ত

দোলের দিন আমিষ রান্না হয় কমবেশি বাড়িতে। কিন্তু এবার দোলের সকালে বাজারে গিয়ে পকেটে ছেঁকা লাগার জোগাড় মধ্যবিত্তের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গে রঙের উৎসবে মেতেছে বঙ্গবাসী। উৎসবের মেজাজে ছুটি কাটাচ্ছেন অনেকে। দোলের দিন আমিষ রান্না হয় কমবেশি বাড়িতে। কিন্তু এবার দোলের সকালে বাজারে গিয়ে পকেটে ছেঁকা লাগার জোগাড় মধ্যবিত্তের।

মুরগির দাম কেজি পিছু আড়াইশো টাকা পার। আর পাঁঠার মাংস বিকোচ্ছে কেজি পিছু সাড়ে সাতশো টাকার দোরগোড়ায়। বাজারভেদে এই দামের কিছুটা হেরফের হতে দেখা গিয়েছে। মুরগি ২৪০-২৫০ টাকা কেজি। আর পাঁঠার মাংস ৭২০-৭৪০ টাকা কেজি। তবে দাম বেশি হলেও ছুটির দিনে মাংস কিনতে ভিড় জমিয়েছেন অনেকেই। মাংসের পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে মাছের দামও। রুই, কাতলা, পাবদা, ভেটকি, তোপসে, সব মাছেরই দাম ঊর্ধ্বমুখী।

মাংসের দাম বাড়া শুরু হয়েছিল দোলের বেশ কয়েক সপ্তাহ আগে থেকে। বসন্তের মাসে বিয়ের মরসুম থাকে। আর সেই সময় মাছ মাংসের চাহিদা থাকে বিপুল। চাহিদা বেড়ে যাওয়ায় মাছ মাংসের দাম বাড়িয়ে দেয় পাইকারি ব্যবসায়ীরা। আর সেই ধারা অব্যাহত থাকায় দোলের দিনে বিপাকে পড়েছে মধ্যবিত্ত। বাজারের মাছ মাংস বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় বাধ্য হয়েই তার দাম বাড়িয়েছেন।

মুরগির মাংসের দাম বৃদ্ধির পেছনে মুরগির খাবারের দাম বৃদ্ধিকে দায়ী করেছেন পোলট্রি সংগঠনের নেতারা। তাঁদের দাবি,  খামারে মুরগির খাবার হিসাবে ভুট্টার দানা ব্যবহার করা হয়। সাম্প্রতিক সময়ে সেই খাবারের দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে। আর এর জেরেই মাংসের দাম বেড়েছে। পাশাপাশি বাজারে চাহিদা বেশি থাকায় এবং জোগানে ঘাটতি থাকায় দামবৃদ্ধি হয়েছে বলে জানান তাঁরা। যদিও মাছ-মাংসের দামকে ছাপিয়ে গিয়েছে ক্রেতাদের উম্মাদনা। তাঁদের সরস মন্তব্য, দোলে ছুটির দিনে একটু মাছ মাংস না হলে চলে?

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃত কমপক্ষে ২০

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

বড়সড় সঙ্কটে CINTAA, পুনম ও পদ্মিনীকে দায়ী করে পদত্যাগ করলেন সংগঠনের ১১ সদস্য

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম