বাংলায় এসে মিথ্যাচার করছে প্রধানমন্ত্রী মোদি, কটাক্ষ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র। বিজেপি শাসিত রাজ্যে নারী নির্যাতন অব্যাহত। বাংলায় এসে শাসক দলকে নিশানার পর মোদিকে পাল্টা আক্রমণ তৃণমূলের। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ও রাজ্যেরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একযোগে সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন। তাঁরা বলেছেন, বাংলায় এসে মিথ্যাচার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার বাংলায় এসে দুর্গাপুর থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুপ্রবেশ থেকে শুরু করে দুর্নীতি, নারী নিরাপত্তা নিয়ে বাংলার সরকারকে নিশানা করেছেন তিনি। পাল্টা জবাব দিতেও ছাড়েনি তৃণমূল। তাঁরা জানিয়েছে, বিজেপি শাসিত রাজ্যে নারী নির্যাতন অব্যাহত। বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাকে নিশানা করা হচ্ছে। মোদিকে নিশানা করে তিনি বলেছেন, ৫০টা সিটও পাবেন না বাংলায়। বাংলা ভাল করে চিনে নিয়েছে বিজেপিকে।

নাম না করে শুভেন্দু অধিকারীদের দিকেও আঙুল তুলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন, দলবদলুদের দিয়ে পরিবর্তন হবে না। তৃণমূল ছাঁটা মানুষগুলো মোদির সভায় বসে আছেন। তৃণমূলের কলঙ্কগুলো এখন বিজেপির মঞ্চে উপস্থিত রয়েছেন। খাবারের ওপর ফতোয়া নিয়েও নিশানা করেছেন কুণাল ঘোষ। প্রধানমন্ত্রীর পদে থেকে মিথ্যাচার করছেন। বাংলার বকেয়া টাকা দেওয়া হয় না। যে এলাকায় দাঁড়িয়ে কথা বলছেন, সেই জায়গার আবাসের টাকা দেননি মোদি। অথচ গল্প শুনিয়ে যাচ্ছেন। প্রতিশ্রুতি মতো কাজ করেননি। বছরে ২ কোটি চাকরির কথা বলা হয়েছিল। সেই মতো চাকরি দেওয়া হয়নি। গোটা দেশে বেকারত্ব বাড়ছে।

নারী নির্যাতন নিয়ে তিনি বলেছেন, আরজিকর, কসবায় ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের ঘটনা ঘটে চলেছে। কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। মোদির রাজ্যেই এই ধরনের ঘটনা ঘটেছে। সে কী করে বাংলায় এসে মিথ্যে কথা বলছেন?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক