টাকা চেয়ে হুমকি ফোন দাগী আসামীর, জেল থেকেই গ্রেফতার করল পুলিশ

জেলে বসেই টাকা চেয়ে হুমকি ফোন কয়েদির। এমনকি টাকা না দিলে তার লোকজন বাড়িতে গিয়ে হামলা চালাবে বলেও হুমকি দেয় ওই বন্দী।

Share:

নিজস্ব প্রতিনিধি: জেলে বসেই টাকা চেয়ে হুমকি ফোন কয়েদির। এমনকি টাকা না দিলে তার লোকজন বাড়িতে গিয়ে হামলা চালাবে বলেও হুমকি দেয় ওই বন্দী। এমনই অভিযোগ উঠেছে প্রেসিডেন্সি জেলের বিচারাধীন এক বন্দীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ওই বন্দীর নাম সুশান্ত কির্তানিয়া ওরফে ঢোলু। ইতিমধ্যে ওই বন্দীকে লালবাজারের গোয়েন্দারা নিজেদের হেফাজতে নিয়েছে। অভিযুক্তকে বৃহস্পতিবার ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয়।

সূত্র মারফত জানা গিয়েছে, কলকাতার পূর্ব যাদবপুর থানা এলাকার বাসিন্দা এক মহিলাকে ফোন করে ১ লাখ টাকা চেয়ে হুমকি দিয়েছে সুশান্ত। ওই মহিলা নিজের বাড়ি মেরামত করার কাজ করছিলেন। চলতি বছরের এপ্রিল মাসে প্রথম এমন ফোন আসে। এর পর সপ্তাহখানেক আগে এই বিষয়ে পুলিশের কাছে একটি অভিযোগও দায়ের হয়। প্রেসিডেন্সি জেলের ভেতর থেকে আরও কয়েকজনের কাছে টাকা চেয়ে এই রকম হুমকি ফোন করা হতো বলে সূত্রের খবর।

জেলে বসেই এমন হুমকি দেওয়া বন্দীর পরিচয় আসলে কী? জানা গিয়েছে, ২০২০ সালের ১৬ মার্চ পঞ্চাসায়ার থানা এলাকায় বিশ্বরূপ দাস নামের এক যুবক খুন হন। পেশায় প্রোমোটার ওই ২৫ বছর বয়সী যুবক নিজের বাড়ির সামনেই খুন হন। সেই ঘটনায় জড়িত থাকার সন্দেহে সুশান্ত কির্তানিয়া ওরফে ঢোলুকে গ্রেফতার করে তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর ঢোলুর বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। অন্যদিকে জেলের মধ্যে বসে কী ভাবে একজন বন্দী এইভাবে হুমিকি দিয়ে ফোন করতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জেলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। তবে ওয়াকিবহাল মহলের মত, জেলের মধ্যে এমন ধরণের ঘটনা এই প্রথম নয়। এর আগেও একাধিকবার জেলের মধ্যে বসে দাগী আসামী ফোন করে বাইরের কাউকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। সুশান্তের এই টাকা চেয়ে হুমকি দেওয়ার ঘটনার তদন্ত শুরু করেছে লালবাজারের গোয়েন্দারা।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক