বকেয়া টাকা না মেলায় ভোটে বাস – মিনিবাস না দেওয়ার হুমকি মালিকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটের বকেয়া টাকা না পেলে লোকসভা নির্বাচনে রাজ্যে ভোটের কাজে বেসরকারি বাস ও মিনিবাস পরিষেবা না দেওয়ার হুমকি গণপরিবহণ বাঁচাও কমিটির(GanaParibahan Bachao Comittee)।রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে বুধবার চিঠি দিয়ে ভোটের কাজে ব্যবহৃত বেসরকারি বাস ও মিনিবাসের বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন এই সংগঠনের প্রতিনিধিরা।ইতিমধ্যেই বাস ভাড়া ১০% বাড়ানো হয়েছে কমিশনের তরফে।কিন্তু তাতে সন্তুষ্ট নন গণপরিবহন বাঁচাও কমিটি।তাঁদের দাবি প্রার্থীদের বরাদ্দ বেড়েছে, ভোটের আনুষঙ্গিক খরচ বেড়েছে। কিন্তু পরিবহণ ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী বরাদ্দ বাড়ানো হয়নি। অন্যদিকে, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী (Arindam Niyogi)বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান,দ্বিতীয় পর্যায় মনোয়ন পত্র জমা পড়েছে দার্জিলিং ৮, বালুরঘাট ৩, রায়গঞ্জ ৯, ।

আগামী ৫ এপ্রিল শুক্রবার থেকে হোম ভোটিং চালু হচ্ছে। যারা ৮৫ বছরের ঊর্ধ্বে এবং যারা শারীরিক ভাবে অক্ষম রয়েছেন তারা আবেদন করলে এই সুযোগ পাবেন। মোট ১১৯৯৭ জন প্রথম দফার জন্য ভোট দিতে পারবেন। সিল করার ব্যালট পেপারে(Ballet Paper) থাকবে। বিশেষ সাধারণ অবজারভার বৃহস্পতিবার থেকে নিজের দফতরে উপস্থিত থাকবেন। আদর্শ আচরণ বিধি লঙ্ঘন , সি ভিজিল মাধ্যমে অভিযোগ জমা পড়েছে মোট ২০২৯টি । নাকা চেকিং চলছে ৭২৮ টি পয়েন্টে। ফ্লায়িং স্কোয়াড ৯৬৬ , স্টাটিকস সার্ভিলেন্স ২১৯ টি রয়েছে। টাকা সহ মোট ১৭৯ কোটি টাকা আনুমানিক বাজেয়াপ্ত হয়েছে বুধবার পর্যন্ত। গত ২ এপ্রিল নদিয়া জেলায় বিএসএফ এবং আর পি এফ যৌথ উদ্যোগে বিপুল পরিমাণ মূল্যের ১ কোটি ৩৪ লক্ষ ৫৪ হাজার টাকা গোল্ড বিস্কিট এবং গোল্ড বার উদ্ধার হয়েছে। জাতীয় নির্বাচন কমিশন একটা নির্দেশিকা জারি করা হয়েছে ।তামিলনাড়ুতে পর্যটকদের থেকে টাকা উদ্ধার হয়েছে।

তারপরে জটিলতা তৈরি হয়। তার পরে সিদ্ধান্ত হয়েছে যে ২৪ ঘণ্টার মধ্যে এই ধরনের অভিযোগের নিষ্পত্তি করা হবে। নথি ছাড়া ৫০ হাজার টাকা প্রার্থীরা বহন করতে পারবে। প্রত্যেক জেলাতে ভোটেরদের ভোট মুখী করতে প্রচুর ব্যাবস্থা নেওয়া হচ্ছে। যেখানে যেখানে ভোট দের সংখ্যা কমে যাচ্ছে সেই সব জায়গায় সচেতনতা চালানো হচ্ছে। মেট্রো স্টেশনের কিয়স্ক থেকে প্রচার চালানো হচ্ছে। মনোয়ন পত্র জমা দেওয়ার জন্য স্বশরীরে প্রার্থীকে থাকতে হবে ।আর যদি না থাকতে পারেন তখন তার প্রপোজারের মাধ্যমে তিনি তার মনোয়নপত্র জমা দিতে পারবেন বলে জানান অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী।

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ! গ্রেফতারির আশঙ্কা

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক