ক্যান্টিনের বিলই ১ কোটি! জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার বিতর্কে জড়ালেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। সূত্রের খবর, বালুর মেয়ে প্রিয়দর্শিনী মল্লিকের দায়িত্বকালেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ক্যান্টিন খাতে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগ উঠেছে। শুধুমাত্র গত অর্থবর্ষেই এই খাতে ১ কোটির বেশি টাকা খরচ হয়েছে বলে দাবি করা হয়েছে। এত বিপুল খরচা কীভাবে হল সেই প্রশ্ন তুলে ইতিমধ্যেই অভিযোগ জমা পড়েছে। তা নিয়ে ইতিমধ্যেই চাপানউতোর শুরু হয়েছে। 

জানা গিয়েছে, বিভিন্ন সরকারি অনুষ্ঠান, বৈঠক এবং কর্মসূচির খাবারের দায়িত্ব একটি নির্দিষ্ট ক্যান্টিন সংস্থাকে দেওয়া হয়েছিল। সেই সূত্রেই ব্যয়ের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায় বলে মনে করা হচ্ছে। বিষয়টি নিয়ে সেই সময় থেকেই আর্থিক আধিকারিক (ফিন্যান্স অফিসার) উদ্বেগ প্রকাশ করেছিলেন বলেও জানা গিয়েছে। এই বিতর্ক প্রসঙ্গে মুখ খুলেছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তৎকালীন সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য। তিনি স্বীকার করেছেন, এত বিপুল পরিমাণ বিল দেখে তিনিও অবাক হয়েছিলেন। তাঁর কথায়, ‘এতটা বিল নিয়ে আমি নিজেও নিশ্চিত ছিলাম না। এটা নিয়ে সেই সময় ফিন্যান্স অফিসারের সঙ্গে আমার কথা হয়েছে। আমি চিন্তিতও ছিলাম। সে জন্য ফের টেন্ডার ডাকা হয়। যে কোনও বিষয়ে তদন্ত হতেই পারে। আমাকে যদি ডাকা হয় তাহলে সেখানে আমি যা বলার সেটা বলব।’ 

আরও পড়ুন: হুমায়ুনকে কি আজ গ্রেফতার করবে পুলিশ? হাজিরার আগে বিস্ফোরক মন্তব্য বিধায়কের

এদিকে, প্রাথমিকভাবে টেন্ডার প্রক্রিয়াতেও অসঙ্গতির অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে বলে সূত্রের খবর। সেই অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হতে পারে বলেও প্রশাসনিক মহলে জল্পনা শুরু হয়েছে। প্রসঙ্গত, ২০২৩ সালের মাঝামাঝি সময়ে প্রিয়দর্শিনী মল্লিককে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের স্থায়ী সচিব হিসেবে নিয়োগ করা হয়েছিল। বর্তমানে তিনি আশুতোষ কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক। রাজ্যে সরকার পরিবর্তনের পর শিক্ষা দফতরের নির্দেশে তাঁকে সচিব পদ থেকে অব্যাহতি দিয়ে আগের কর্মস্থলে ফিরে যেতে বলা হয়। তবে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন প্রিয়দর্শিনী মল্লিক। তাঁর দাবি, তিনি দায়িত্ব নেওয়ার আগেই একটি সংস্থা ক্যান্টিন পরিষেবার বরাত পেয়েছিল এবং সেই সংস্থার সঙ্গে কোনও লিখিত চুক্তিপত্রও ছিল না। পাশাপাশি তিনি বলেন, সংসদের সর্বোচ্চ প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সভাপতির হাতেই থাকে। সভাপতির প্রসঙ্গ টেনে বলছেন, ‘আমি এখানে ঢুকে দেখছি একটা সংস্থা আগে থেকেই বরাত পায়। তাঁদের সঙ্গে আবার চুক্তির কোনও কাগজ নেই। আর দিনের শেষে প্রেসিডেন্টই সর্বোচ্চ। তিনিই শেষ কথা, তিনিই বলতে পারবেন কেন মান্যতা দিয়েছিলেন। উনি হয়তো মনে করেছেন খরচার প্রয়োজন আছে তাই করেছেন।’

হুমায়ুনকে কি আজ গ্রেফতার করবে পুলিশ? হাজিরার আগে বিস্ফোরক মন্তব্য বিধায়কের

হারের কষ্ট ছাপিয়ে মেসির থেকে জীবনের সেরা উপহার পেলেন ভোজনিয়া, ভাসলেন আবেগে

স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে এক্সে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বেঙ্গালুরুর ডে-কেয়ার কেলেঙ্কারি! কর্নাটক সরকারের কাছে রিপোর্ট তলব মানবাধিকার কমিশনের

‘বাইরে নয়, জেলে থাকা উচিত’, নাম না করে কাকে বিঁধলেন দিলীপ?

বিশ্বকাপে শেষ ষোলোয় কে কার মুখোমুখি হবে? জেনে নিন বিস্তারিত

খামেনেইয়ের বিদায় অনুষ্ঠানে শোকস্তব্ধ ইরান, আবেগে ভাসলেন ইরানের স্পিকার ও বিদেশমন্ত্রী

পাক উপকূলরক্ষী বাহিনীর শিবিরে ভয়াবহ আত্মঘাতী হামলা বালোচ গোষ্ঠীর, মৃত প্রায় ৩০

সকাল থেকেই নিম্নচাপের প্রভাব, আজ কোন কোন জেলায় ঝড়-বৃষ্টির তাণ্ডব?

প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিসের ড্রয়ার থেকে কন্ডোম উদ্ধার! শোরগোল হাওড়ায়

বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে ৮ জয়েশ-ই মহম্মদ জঙ্গি

ক্যান্টিনের বিলই ১ কোটি! জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ

মেট্রোপলিটনে দলীয় অফিসের দখল নিয়ে তালা ঝোলাল ফিরহাদরা, আইনি পথে কালীঘাট তৃণমূল

রাজ্যে ১০৮ জন আইসির বদলি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন