ছাত্রীকে কুরুচিকর মেসেজ স্কটিশচার্চের অধ্যাপকের, জানাজানি হতেই তুমুল বিক্ষোভ পড়ুয়াদের

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার কলকাতার অন্যতম জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান স্কটিশচার্চ কলেজের(Scottish Church College) এক অধ্যাপকের বিরুদ্ধে এক পড়ুয়াকে হেনস্থার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা এক ছাত্রী। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই অধ্যাপক হোয়াটসঅ্যাপে অশ্লীল মেসেজ করতেন। এই ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীরা। প্রতিষ্ঠান চত্বরের জমায়েত রূপ নেয় আন্দোলনে। ওই অধ্যাপকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন বিক্ষোভ শুরু করেছেন পড়ুয়ারা।

আরও পড়ুনঃ শত্রুতা ভুলে মাঝ সমুদ্রে ১২ নাবিককে মৃত্যুর মুখ থেকে বাঁচাল ভারত-পাকিস্তানের সমুদ্র সেনা

অভিযুক্ত স্কটিশচার্চ কলেজের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের অধ্যাপক প্রফেসর সমীর রায়। তাঁর বিরুদ্ধে কলেজেরই এক ছাত্রীকে কুরুচিকর মেসেজ করার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে দিনের পর দিন তিনি এই ধরনের কাজ করেছেন। গতকাল সেই ছাত্রী কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানায়। এরপর আজ বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ অফিশিয়ালি তাঁর অভিযোগ গ্রহণ করেছে। এদিন বিক্ষোভ শুরু হতেই তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ।

আরও পড়ুনঃ মারনরোগ ক্যান্সারেও কমেনি মনোবল, হাসপাতাল থেকে এই ছবি শেয়ার করলেন হিনা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে ঘটনাস্থলেই জমায়েত হয়ে রয়েছেন কলেজের ছাত্রছাত্রীরা। কলেজ চত্বরে চলছে স্লোগান। বিক্ষোভ প্রদর্শন করছেন বহু পড়ুয়া। অধ্যাপক সমীর রায়ের পদত্যাগ দাবিতে চলছে আন্দোলন। বিক্ষোভকারী এক ছাত্রী বলেন, ‘ওই ছাত্রী যখন অভিযোগ জানায়, তখন আমরা সবাই বিষয়টা জানতে পারি। পাঁচ ছ’দিন ধরে কলেজে এই বিষয়টা শোনা যাচ্ছিল। আমাদের জবাব চাই, কর্তৃপক্ষ আদৌ কী ব্যবস্থা নিয়েছে?’ গত জুন-জুলাই মাস থেকে এই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটও কলেজে ছড়িয়ে পড়ে। অভিযুক্ত অধ্যাপককে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে বলে নোটিস টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?