চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

নিজস্ব প্রতিনিধি: অধ্যাপকদের ভোটের কাজে নিয়োগের ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ। সিঙ্গল বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশ স্থগিত করে জানানো হল, ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের। বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় গুপ্তার ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, আপাতত কলেজ শিক্ষকদের ভোটের বুথে দায়িত্ব পালনে আর কোনও আইনি বাধা রইল না।
মঙ্গলবার (২১ এপ্রিল) এই নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের বক্তব্য, ‘কয়েকজন শিক্ষক মামলা করলেও, একাংশ কমিশনের নির্দেশ মতো দায়িত্ব নিয়েছেন। ভোটের কাজে তাঁদের কমিশনের কতটা প্রয়োজন সেটাও উপলব্ধি করতে হবে। তাঁদের যদি প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়, সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি নাগরিকের জাতীয় স্বার্থ দেখা বাধ্যতামূলক। সেটা কেউ অস্বীকার করতে পারে না। এমন বৃহৎ কর্মযজ্ঞে কেন্দ্র বা রাজ্যের সরকারি কর্মীদের বেশি কাজে লাগানো হয়। আর এই ক্ষেত্রে সকলেই রাজ্যের সরকারি কলেজের অধ্যাপক।’

গত সপ্তাহে বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দিয়েছিলেন, অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসাবে নিযুক্ত করা যাবে না ৷ তিনি পর্যবেক্ষণে জানিয়েছিলেন, আদালত একাধিকবার নির্বাচন কমিশনকে নথি পেশ করার নির্দেশ দিলেও তারা কেন অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিযুক্ত করেছে, তা যথাযথ কারণ দেখাতে পারেনি কমিশন। এরপরেই সেই নির্দেশে নিষেধাজ্ঞা দেয় আদালত।

প্রসঙ্গত, ভোট চলাকালীন বুথে বুথে প্রিসাইডিং অফিসার হিসাবে শিক্ষা দফতরের সঙ্গে যুক্ত আধিকারিকদের নিয়োগ করে থাকে কমিশন।আসন্ন বিধানসভা নির্বাচনে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা নিয়ে আইনি লড়াই তুঙ্গে। ভোটের কাজে নিয়োগের উপর সিঙ্গেল বেঞ্চ যে নিষেধাজ্ঞা জারি করেছিল, তা এবার স্থগিত করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

Published by:

Share Link:

More Releted News:

২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে বঙ্গে দ্বিতীয় দফার ভোট, কলকাতায় থাকবে কত?

বাইকবাহিনীর দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ, সময় বেঁধে দিল কমিশন

বেলডাঙা কাণ্ডে ইউএপিএ ধারা লাগুর সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি

বালি পাচার মামলায় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে সমন ইডির

একবালপুর কাণ্ড: বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের, গ্রেফতার ৯

সাতসকালে সল্টলেকের হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ