মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানাবেন, এসে গেল ‘প্রত্যয়’

দক্ষিণ ২৪ পরগনা জেলায় চালু হয়ে গেল নতুন একটি সরকারি ওয়েবসাইট বা পোর্টাল। নাম ‘প্রত্যয়’। পরে এই পোর্টাল রাজ্যজুড়েই চালু হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনের আগে বাংলার মানুষের জন্য একটি পরিষেবা নিয়ে এসছিল তৃণমূল কংগ্রেস(TMC)। সেই পরিষেবা ছিল সম্পূর্ণ দলীয় পরিষেবা। আমজনতা যাতে বাংলার অগ্নিকন্যা তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) কাছে সরাসরি তাঁদের অভাব অভিযোগ জানাতে পারেন তার জন্য সেই পরিষেবা চালু করা হয়েছিল। পরিষেবাটির নাম ছিল ‘দিদিকে বলো’(Didi Ke Bolo)। সেই পরিষেবা খুব দ্রুত জনপ্রিয়তা পেয়েছিল এই বাংলার(Bengal) বুকে। উপকৃত হয়েছিলেন কয়েক লক্ষ মানুষ। সমস্যার সমাধানের মুখে দেখেছিলেন তাঁরা। সেই পরিষেবা সরকারি ক্ষেত্রে আনা যায় কিনা সেই প্রচেষ্টা তখন থেকেই শুরু হয়েছিল নবান্নের অন্দরে। বাংলার আমজনতা যাতে তাঁদের অভাব অভিযোগের কথা রাজ্যের শীর্ষ প্রশাসনে পৌঁছে দিতে পারেন তাহলে অনেক সমস্যারই দ্রুত সমাধান যেমন হবে তেমনি নীচুতলার অনেক ঘটনাই চলে আসবে রাজ্য প্রশাসনের সামনে। সেই লক্ষ্যেই দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলায় চালু হয়ে গেল নতুন একটি সরকারি ওয়েবসাইট বা পোর্টাল। নাম ‘প্রত্যয়’(Protyoy)।

আরও পড়ুন ‘আমি দিতে চাই, না পেলে আমার খুব গায়ে জ্বালা করে’ ক্ষুব্ধ মমতা

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের আমজনতা যাতে প্রশাসনের শীর্ষস্তর অবধি তাঁদের অভাব অভিযোগ পৌঁছে দিতে পারে তার জন্যই ‘প্রত্যয়’ পোর্টালটি চালু করা হয়েছে। আপাতত শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা জেলার মানুষদের জন্য তা পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে। পরে তা ধাপে ধাপে রাজ্যের সবকটি জেলার মানুষদের জন্য চালু করে দেওয়া হবে। https://www.protyoys24p.in/ ওয়েবলিঙ্কের এই পোর্টাল খুললেই দেখা যাবে মুখ্যমন্ত্রীর মুখের ছবি, রাজ্য সরকারের লোগো এবং দুটি হাতের মেলবন্ধনের ছবি। সেই সঙ্গে থাকবে মোবাইল নম্বর দিয়ে তাতে ওটিপির মাধ্যমে লগ ইন করার সুযোগ। সেই সঙ্গে থাকবে তাতে আমজনতার নিজ নিজ অভিযোগ জানানোর ব্যবস্থা এবং সেই অভিযোগের জেরে কোন পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানার ব্যবস্থা। কার্যত দক্ষিণ ২৪ পরগনা জেলার মানুষ এই পোর্টালের মাধ্যমে তাঁদের অভাব অভিযোগের কথা সরাসরি জেলা প্রশাসনকে জানাতে পারবেন। সেই সব অভাব অভিযোগ ওই পোর্টালের মাধ্যমেই সরাসরি চলে যাবে মুখ্যমন্ত্রীর কাছে। অনুমান, ‘দিদিকে বলো’র মতোই এই পরিষেবাও দ্রুত জনপ্রিয়তা লাভ করবে আমজনতার মধ্যে।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস