রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল ৫ অক্টোবর, ঘোষণা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রশাসনিক তৎপরতায় পুজোর ঢাকে পড়ল কাঠি। নেতাজি ইন্ডোরে পুজো বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবার দুর্গাপ্রতিমা নিয়ে কার্নিভালের আয়োজন করেন মুখ্যমন্ত্রী। রেডরোডকে সাজিয়ে এই কার্নিভালের আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) নেতাজি ইন্ডোরের বৈঠকে দুর্গাপুজোর কার্নিভালের দিনক্ষণও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘২, ৩ ও ৪ অক্টোবর প্রতিমা বিসর্জন পর্ব চলবে। যার যে দিন সুবিধা হবে তারা সেদিন বিসর্জন দেবেন। ৫ অক্টোবর দুর্গা পুজোর কার্নিভাল হবে।’

এবার প্রতিশ্রুতির চেয়েও পুজো কমিটিগুলিকে বাড়তি অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর জন্য চলতি বছর ক্লাবগুলিকে এক লক্ষ ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেবে রাজ্য সরকার। আগের বারের থেকে ২৫ হাজার টাকা বৃদ্ধি করা হল অনুদান। কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলায় থাকা ৪৫ হাজারের বেশি ক্লাবকে অনুদান দেওয়া হবে। পাশাপাশি ফায়ার লাইসেন্স-সহ সমস্ত সরকারি ফি মকুবের ঘোষণা বহাল থাকছে। বিদ্যুতের দামে ৮০ শতাংশ ছাড়ের ঘোষণা মুখ্যমন্ত্রীর। ২০২২ সালে দুর্গাপুজোর আয়োজকদের ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। ২০২৩ সালে তা বেড়ে হয় ৭০ হাজার। অর্থা‍ৎ ১০ হাজার টাকা বাড়ানো হয়। গত বছর অর্থা‍ৎ ২০২৪ সালে এক ধাক্কায় ১৫ হাজার বাড়িয়ে ৮৫ হাজার টাকা করা হয়। গত বারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ২০২৫ সালে পুজো কমিটিগুলিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। তবে এদিন মজা করেই প্রথমে ৯০ হাজার পরে ৯৫ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। হাজির পুজো কমিটির প্রতিনিধিরা স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি এর পরে সবাইকে বিস্মিত করে দিয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।’ সঙ্গে সঙ্গেই ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে ওই ঘোষণাকে স্বাগত জানান পুজো কমিটির সদস্যরা।

এদিন তিনি জানিয়েছেন, ‘অন্যের যাতে ক্ষতি না হয়, ভিড় টানার জন্য এমন কোনও থিম করা যাবে না, যেখানে পদপিষ্ট হওয়ার আশঙ্কা থাকে। খেয়াল রাখতে হবে আমার আনন্দ যেন অন্যের অসুবিধের কারণ না হয়। পুজোর সময় ক্যুইক রেসপন্স টিম তৈরি রাখতে হবে। ভিড় এড়াতে এন্ট্রি-এক্সিট আলাদাভাবে করতে হবে। ভিড় সামলাতে পুজোর আয়োজকদের সঙ্গে থানার সমন্বয় বাড়াতে হবে।’

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

গণহত্যায় প্ররোচনা! ফেরদৌস, মাহিয়া মাহি-সহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আরশোলা’ দের বিক্ষোভে যন্তর মন্তরের ভিড়ে নজর কেড়েছেন, চেনেন ইরফানকে ?

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি