কাজে বাধা বৃষ্টি, মহালয়ার আগে উদ্বোধনের প্রতিশ্রুতি রাখতে দিন-রাত লাগাতার কাজ

বৃষ্টির জন্য মাঝে মাঝেই থামাতে হচ্ছে কাজ। না হলে তা আরও দ্রুত হতো। সূত্রের খবর, এখনও বাকি বেশ কিছুটা কংক্রিট ও রেলিং, ফুটপাত, সিঁড়ির কাজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগে শোনা যাচ্ছিল পুজোর (DURGA PUJA) আগে উদ্বোধন হতে পারে টালা ব্রিজ (TALA BRIDGE)। তবে তা যে উদ্বোধন হবে মহালয়ার (MAHALAYA) আগেই সেই কথা ঘোষণা করেছেন পূর্তমন্ত্রী (MINISTER) পুলক রায়। তাই বেড়েছে তৎপরতা। জোর কদমে শুরু হয়েছে কাজ। এবছর মহালয়া আগামী ২৫ সেপ্টেম্বর। আর টালা ব্রিজের কাজ শেষ হওয়ার কথা আগামী ১৬ সেপ্টেম্বর। কাজ শেষ হলেই ঠিক করা হবে উদ্বোধনের দিন ও সময়। দ্রুত কাজ শেষ করার জন্য নিয়োগ করা হয়েছে আরও বেশি কর্মী। কাজ হচ্ছে দিন ও রাত জুড়ে। জানা গিয়েছে, দিনের থেকে রাতে আরও জোরকদমে হয় কাজ।

শ্যামবাজার থেকে টালা সেতুর দিকে আসার রাস্তার বাঁদিক খুঁড়ে চলছে পাইপলাইনের কাজ। তারপরে সারিয়ে দেওয়া হবে এই রাস্তাও। আর ডানদিকে তৈরি হচ্ছে সেতুতে ওঠার জন্য সিঁড়ি। জানা গিয়েছে, এই পাশ দিয়েই আনা হয় নির্মাণ সামগ্রী। সূত্রের খবর ব্রিজ লম্বায় বেড়েছে ১৫০ মিটার। মানে ব্রিজ লম্বায় ৮০০ মিটার থেকে বেড়ে হয়েছে ৯৫০ মিটার। নয়া ব্রিজ তৈরির জন্য খরচ হচ্ছে প্রায় ৪৬৮ কোটি টাকা।

জানা গিয়েছে, বৃষ্টির জন্য মাঝে মাঝেই থামাতে হচ্ছে কাজ। না হলে তা আরও দ্রুত হতো। সূত্রের খবর, এখনও বাকি বেশ কিছুটা কংক্রিট ও রেলিং, ফুটপাত, সিঁড়ির কাজ। তবে কংক্রিটের কাজ শেষ হয়ে যাবে চলতি সপ্তাহেই। কোথাও আবার চলছে বস্তা পেতে র‍্যাম্পের জল শোকানোর কাজ। তবে বৃষ্টির জন্যই বাড়ছে সমস্যা।

জুয়ার ঠেকে হানা, তার পরেই রণক্ষেত্র! পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে জখম পুলিশকর্মী

পুলিশি হেফাজতে আসামির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ‘মেরে ফেলা হয়েছে’, দাবি পরিবারের

পদ্মার ভয়াবহ ভাঙনে তলিয়ে গেল মনসা মন্দির, আতঙ্কে রাধাকৃষ্ণপুরের বাসিন্দারা

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন