মহেশতলায় অশান্তির জের, রবীন্দ্রনগর থানার আইসিকে পাঠানো হলো দার্জিলিঙে

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের রদবদল রাজ্য পুলিশে। রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিঁয়াকে পাঠানো হয়েছে দার্জিলিঙে। তাঁর জায়গায় এসেছেন মালদার রতুয়ার সার্কেল ইন্সপেক্টর সুজনকুমার রায়। রবীন্দ্রনগর থানার পাশাপাশি বদল করা হয়েছে মহেশতলার এসডিপিওকে। স্টেট আর্মড পুলিশ -র তৃতীয় ব্যাটেলিয়ানের সহকারী কমান্ডান্ট বদলি করা হয়েছে  মহেশতলার এসডিপিও  কামরুজ্জামান মোল্লা। মহেশতলার নতুন এসডিপিও পদে এসেছেন  রাজারহাট থানার আইসি সৈয়দ রেজাউল কবীর।

কয়েকদিন আগে মহেশতলাকে উত্তপ্ত হয়ে উঠতে দেখেছে রাজ্যবাসী। রাস্তায় টায়ার জ্বালানো থেকে শুরু করে গাড়িতে আগুন, পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ার মতো ঘটনাো ঘটেছে। মুহুর্তের মধ্যে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মহেশতলা। ২-৩ দিন ধরে সেই অশান্তি বন্ধ হয়নি। এই ঘটনায় আতঙ্কিত হয়ে উঠেছে সাধারণ মানুষ। এই ঘটনায় আহত হয়েছিলেন একাধিক পুলিশকর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাস্তায় নামানো হয়েছে পুলিশের বড় বাহিনী। বসানো হয়েছিল পুলিশ পিকেট।

অশান্তির পরিস্থিতি দেখে পুলিশের ভূমিকা নিয়ে সোচ্চার হয়ে উঠেছিলেন বিরোধীরা। ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী এবং অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিতুন কুমার দে স্পষ্ট জানিয়েছেন, মহেশতলার ঘটনায় অভিযুক্তরা ছাড় পাবে না। কাউকে রেয়াত করা হবে না। কোনো পুলিশকর্মীর গাফিলতির বিষয় জানা যায়, প্রমাণ পেলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রবীন্দ্রনগরের অশান্তির পর ২দিন কাটতেই এই বদলির সিদ্ধান্ত। সরকারি সূত্রে দাবি করে বলা হয়েছে, রুটিনমাফিক বদলির ঘটনা ঘটে। এই বদলি সেই রুটিন মাফিক করা হয়েছে। পাশাপাশি অশান্তির ঘটনায় ব্যবস্থাও নিয়েছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত রবীন্দ্রনগর থানা এলাকায় মোট ২৮ জনকে এবং নাদিয়াল থানা এলাকায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা