অমিত মালব্যের বিরুদ্ধে বিস্ফোরক ট্যুইট রাহুল সিনহার ভাইয়ের

চব্বিশের ভোটে বাংলার মাটিতে বিজেপি ধাক্কা খেতে দেখা গেল, ‘কামিনী-কাঞ্চন’ তত্ত্ব এখনও বেশ ভালই ভেলকি দেখাচ্ছে পদ্ম শিবিরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উনিশের লোকসভা ভোটে বাংলার(Bengal) মাটিতে বিজেপি(BJP) ১২১টি বিধানসভা কেন্দ্রে লিড তোলার পাশাপাশি ১৮টি কেন্দ্রে জয়ের মুখও দেখেছিল। তার জেরেই একুশের ভোটে পদ্মশিবিরের তরফে শ্লোগান তোলা হয়েছিল ‘আবকে বার ২০০ পার’। কিন্তু সেই লক্ষ্যমাত্রার বহু দূরে থামতে হয়েছে বিজেপিকে। ১২১টি আসনে লিড পেয়েও জয় এসেছিল মাত্র ৭৭ আসনে। সেই ভরাডুবির পরেই বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়(Tathagata Roy) ‘কামিনী-কাঞ্চন’ তত্ত্ব তুলে ধরে বিজেপির নেতাদেরকে নিশানা করেছিলেন। সেই নিশানায় এ রাজ্যের এক শ্রেনীর বিজেপি নেতারা যতটা না ছিলেন, তার থেকেও বেশি ছিলেন ভিন রাজ্য থেকে আগত দলের নেতারা। এখন চব্বিশের ভোটে বাংলার মাটিতে বিজেপি ধাক্কা খেতে দেখা গেল, সেই ‘কামিনী-কাঞ্চন’ তত্ত্ব এখনও বেশ ভালই ভেলকি দেখাচ্ছে। আর সেই রহস্য ফাঁস করে দিয়েছেন বঙ্গ বিজেপির আরেক প্রাক্তন সভাপতি রাহুন সিনহার(Rahul Sinha) ভাই শান্তনু সিনহা(Shantanu Sinha)। বিজেপির আইটি সেলের নেতা অমিত মালব্যের(Amit Malabya) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি। শান্তনুর ট্যুইট এখন বঙ্গ রাজনীতিতে রীতিমত ভাইরাল।

তা কী লিখেছেন শান্তনু সিনহা? শুক্রবার রাতে করা ট্যুইতে শান্তনু লিখেছেন, ‘অমিত মালবিয়া কি এখনও কলকাতার ফাইভ স্টার হোটেলে অপেক্ষা করছেন কখন বঙ্গ নেতৃত্ব সুন্দরী ললনা সরবরাহ করবে? বঙ্গ নেতৃত্বের মধ্যে এখন কি প্রতিযোগিতা বন্ধ হয়েছে, কে কত সুন্দরী সরবরাহ করে সভাপতির পোস্টটা দখল করবে? অনুরোধ, প্রতিযোগিতা করুন কর্মী সমর্থকদের পাশে দাঁড়ানোর। অমিত মালবিয়া বা দিল্লী থেকে পাঠানো অবসারভারদের সুন্দরী ললনা সরবরাহ করে সভাপতি সম্পাদককের পোস্টটা দখলের জন্য প্রতিযোগিতা নয়। ওরা কিন্তু আপনাদের আশ্বাসে ও আপনাদের কথা বিশ্বাস করে জীবনের ঝুঁকি নিয়েছিল। বঙ্গ নেতৃত্ব ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থাকবেন না, প্লিজ।’ কার্যত শান্তনু বুঝিয়ে দিয়েছেন, অমিত মালব্যকে মহিলা জোগান দিয়ে পদ পেয়েছেন বাংলার একাধিক বিজেপি নেতা! একুশের বিধানসভার পর মহিলা ও অর্থের বিনিময়ে টিকিট বিলি হয়েছিল বলে অভিযোগ করেছিলেন তথাগত রায়। এবার সেই অভিযোগের পুনরাবৃত্তি হল। শুধু দোষারোপ করে ক্ষান্ত হননি শান্তনু। বর্তমান পরিস্থিতিতে সাধারণ বিজেপি কর্মীদের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন তিনি। যদিও সেই পাশে দাঁড়ানোর বিষয়টি আদৌ হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে দলেরই নেতাকর্মীদের মধ্যে।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার