কেরলের পর বাংলায়, উত্তরবঙ্গ এক্সপ্রেসে মিডল বার্থের শিকল ছিঁড়ে মাথা ফাটল যাত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : কেরলের পর এবার বাংলায়। উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদহে ঢোকার সময়ে লোয়ার বাঙ্কে বসেছিলেন বিমলেন্দু রায়। তখন আচমকাই চেন ছিঁড়ে ভেঙে পড়ল মিডল বার্থ। বিমলবাবুর মাথা থেকে রক্ত বের হতে শুরু করে। যাত্রী সুরক্ষা নিয়ে ফের আরও একবার প্রশ্নের মুখে পড়তে হল রেলকে।

জানা যাচ্ছে, উত্তরবঙ্গ এক্সপ্রেসের থার্ড এসিতে উঠেছিলেন বিমলেন্দুবাবু। তিনি ৪১ ও ৪৪ নম্বর বার্থের মধ্যে বসেছিলেন। রেলের তরফে জানানো হয়েছে, কোনওভাবে তিনি মিডল বার্থ খোলার চেষ্টা করছিলেন। সেইসময় আচমকা চেনটি খুলে যায় ও তাঁর মাথায় গিয়ে লাগে। এর জেরে মাথার একটি অংশ ফেটে যায়। শিয়ালদহ স্টেশনে ঘটনাটি ঘটলেও রেলের কোনও ডাক্তার তিনি পাননি। শেষপর্যন্ত বিমলেন্দুবাবুকে নিয়ে যাওয়া হয় নীলরতন সরকার হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে জুন মাসে কেরলের একজন বৃদ্ধ যাত্রীর ওপর ভেঙে পড়েছিল ট্রেনের আপার বার্থ। কেরল থেকে নয়াদিল্লিগামী এর্নাকুলাম-হযরত নিজামুদ্দিন মিলোনিয়াম সুপারফাস্ট এক্সপ্রেসে এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় ওই বৃদ্ধ যাত্রীর মৃত্যু হয়েছিল। একের পর এক এই ধরনের ঘটনা ঘটায় রেলে যাত্রী সুরক্ষা প্রশ্নের মুখে পড়েছে।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক