রেড রোডের কার্নিভালে মিলবে বিশেষ বাস পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দশমী মানেই মনখারাপের সুর। কৈলাসে ফিরেছেন উমা। তবে উৎসবের রেশ কাটেনি। এখনও বড় পুজোগুলির নিরঞ্জন হয়নি। রেড রোডে কার্নিভাল আগামী ২৭ অক্টোবর। ইতিমধ্যেই তাঁর প্রস্তুতি শুরু হয়েছে। সেই উপলক্ষে বিশেষ বাসের ব্যবস্থা করল রাজ্য পরিবহণ নিগম। কার্নিভাল দেখে ফেরার পথে যাতে কোন অসুবিধায় না পড়তে হয় সেই কারণেই এই পরিষেবা।

ওইদিন এসপ্ল্যানেড থেকে বিভিন্ন রুটে মধ্যরাত পর্যন্ত ২৩টি বিশেষ বাস চলবে বলে জানা গিয়েছে।  এসপ্ল্যানেড-গড়িয়া, এসপ্ল্যানেড-নিউ টাউন, এসপ্ল্যানেড-ডানলপ, এসপ্ল্যানেড পাটুলি, এসপ্ল্যানেড-যাদবপুর ও বিমানবন্দর-নবান্ন-সহ একাধিক রুটে বাড়তি বাসে সুবিধা মিলবে।  বিকেল ৩টেয় এল-২০ বাসস্ট্যান্ডে আসবে। কলকাতা পুলিশের নির্দেশ মত পার্ক করা হবে বাসগুলি।

অন্যদিকে কার্নিভালের দিন বিশেষ মেট্রো চালানোর সিদ্ধান্তও ঘোষণা করেছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর উত্তর-দক্ষিণ করিডোরে মিলবে বিশেষ পরিষেবা। ২৩৪টির পরিবর্তে ২৫২টি মেট্রো পাওয়া যাবে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে ভোর ৬.৫০মিনিটে। দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রোও একই সময়। দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছাড়বে ভোর ৬.৫৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ মেট্রো ১০.৫৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো রাত ১১টায়। দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ১১.১০ মিনিটে। কবি সুভাষ থেকে দমদমের শেষ মেট্রো রাত ১১.১০ মিনিটে।

বিয়ের ৫ ঘণ্টার মধ্যেই সম্পর্কে চির! শ্বশুরবাড়ি যেতে অস্বীকার কনের

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

‘পেড্ডি’তে জাহ্নবীর উন্মুক্ত শরীর প্রদর্শন, বিতর্কে কী প্রতিক্রিয়া দক্ষিণী নায়িকা নিত্যার?

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে হুমকি, গ্রেফতার যুবক

ক্রিকেট খেলায় পারদর্শী, নাচেও তুখোড়, আর কী কী গুণ আছে রাম চরণের দেহরক্ষী কেভিনের?

ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের

ত্রিপল, কম্বল নয়, এবার উদ্ধার সরকারি বীজ তৃনমূল নেতার গোডাউনে