শান্তনু সেনের ডিগ্রিতে ধোঁয়াশা, দু’বছর ডাক্তারি করতে পারবেন না

Share:

নিজস্ব প্রতিনিধি : শান্তনু সেনকে দু বছরের জন্য সাসপেন্ড করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলকে চিঠি দিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল। ফেলোশিপকে বিদেশি ডিগ্রি হিসেবে দেখিয়ে বিভ্রান্ত করার কাজ করেছেন বলে অভিযোগ। এই ২ বছর তিনি কোনও রকম প্র্যাকটিস করতে পারবেন না।

বৃহস্পতিবার তাঁকে ডেকেছিল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। সেখানেই দোষী সাব্যস্ত হয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ। এরপরেই জানানো হয়, আপাতত ২ বছরের জন্য সাসপেন্ড তাঁর রেজিস্ট্রেশন। সেই কারণে  চিকিৎসক হিসেবে ২ বছর প্র্যাকটিস করতে পারবেন না তিনি। বেআইনি ভাবে বিদেশি ডিগ্রি দেখিয়ে প্রাইভেট প্রাকটিসের অভিযোগ উঠেছিল শান্তনু সেনের বিরুদ্ধে। লেটারহেডে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের স্বীকৃতিহীন ডিগ্রির উল্লেখ করে বিতর্কে জড়িয়েছিলেন শান্তনু। এই ঘটনার পরেই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল রাজ্যেরই মেডিক্যাল কাউন্সিল।  এবার তাঁকে দোষী সাব্যস্ত করে লাইসেন্স ২ বছরের জন্য বাতিল করেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। ভুয়ো ডিগ্রি ব্যবহার করে রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে কিছু না জানিয়ে মানুষকে বিভ্রান্ত করার কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে।

২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত তৃণমূলের রাজ্যসভা সাংসদ ছিলেন শান্তনু সেন। আর জি কর কাণ্ডের পর গণ আন্দোলনের চেহারা তৈরি হয়েছিল,  সেই সময় তৃণমূলের যাঁরা মুখ খুলেছিলেন, তাঁদের মধ্যে শান্তনু সেন একজন।  এরপরেই সাসপেন্ড করা হয় তাঁকে।  ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের একসময়কার প্রেসিডেন্ট ছিল শান্তনু সেন। তিনিই এখন ২ বছর চিকিৎসক হিসেবে কাজ করতে পারবেন না। এই ডিগ্রি নিয়ে শান্তনু সেন জানান, এফআরসিপি ডিগ্রি সাম্মানিক এটি ব্যবহার  রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করা যায়।

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

১১০০ দিন ধরে কারাগারে ইমরান খান, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, অবিলম্বে চিকিৎসার দাবি ছেলের

রাস্তায় অকারণে চালান কেটেছে ট্রাফিক! ক্ষোভে ভয়ঙ্কর কাণ্ড চালকের

‘আর তাঁর সঙ্গে অভিনয় করা হবে না’, বিজয়ের ছবি থেকে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়লেন আনন্দী

‘ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত’, মাহেশ থেকে নিট ইস্যুতে আশ্বাস লকেট চট্টোপাধ্যায়ের

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

‘বারাকপুর থেকে বাবুঘাট’, কলকাতার বুকে ওয়াটার ট্যাক্সি, কোন কোন রুটে চলবে? আশ্বাস অর্জুনের

রাসবিহারী বসুর ভিটেয় গণশৌচাগার, বুলডোজার অ্যাকশনের দাবি বিজেপি বিধায়কের

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু