মিছিলের শুরুতে সর্বধর্ম সমন্বয়ের বার্তা, সামনের সারিতে বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা

Share:

নিজস্ব প্রতিনিধি : SIR-র প্রতিবাদে রাজপথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করেন তাঁরা। এই মিছিল সর্ব ধর্ম সমন্বয়ের মিছিল। এই মিছিলের প্রথম সারিতে রয়েছেন হিন্দু, মুসলিম, শিখ, পাঞ্জাবি, বৌদ্ধ সহ সমস্ত সম্প্রদায়ের মানুষ। SIR-র প্রতিবাদে হওয়া মিছিলের সামনে রয়েছেন বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা। তাঁদের সামনে রেখে সাম্প্রয়াতিক বার্তাই দেওয়া হচ্ছে।

এসআরআর-র মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভয়ের সঞ্চার করা হচ্ছে। নির্দিষ্ট সম্প্রদায়কে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। কিন্তু এই মিছিলে দেখা গিয়েছে সকলে একে অপরের হাত ধরে প্রতিবাদে সামিল হয়েছেন। সব ধর্ম, সব জাতির মানুষই এদিন পা মিলিয়েছেন এই মেগা র‍্যালিতে। তাঁরা সকলেই ভারতীয়। এই দাবি নিয়েই মিছিলে হাঁটছেন তাঁরা। এদিন বাঙালি অস্মিতাকে যেমন তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, তেমন সব ধর্মকে একত্রিত করার বার্তাও এই মিছিলে দেওয়া হচ্ছে।

মঙ্গলবারের এই মিছিলের মূল দাবি একটা বৈধ ভোটারও যেন বঞ্চিত না হয়। অর্থাৎ কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। সে যেই ধর্ম, যে জাতির মানুষই হোননা কেন। সর্বধর্ম সমন্বয়ের দেশ ভারত। সেটাই এই মিছিলের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। এই মিছিলে হাজির রয়েছেন, এনআরসি আতঙ্কে মৃতের পরিবারের লোক। মতুয়া সম্প্রদায়ের মানুষজন রয়েছে মিছিলে। এদিনের মেগা র‍্যালিতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গিয়েছে। কোথাও লেখা রয়েছে, আমার ভোট, আমার অধিকার। কোথাও লেখা রয়েছে, এনিমুরেশন ফর্ম ফিলআপ করুন, পাশে আছি।

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

অনুমতি ছাড়াই নাম-ছবি ব্যবহার, আমেরিকার সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটির মামলা ঠুকলেন উর্বশী

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল

মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

পাঁচদিন ছিলেন অনাহারে, তবুও অব্যর্থ নিশানা, এশিয়াডে সোনাজয়ী নীরুর গল্প চমকে দেবে

শ্রাদ্ধানুষ্ঠান চলাকালীন বিপত্তি, নদীতে ডুবে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের