বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদ থেকেও সরানো হবে রাজ্যপালকে?

রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজটর পদ থেকেও সরানো হবে রাজ্যপালকে? এই প্রশ্ন নতুন করে উঠে এসেছে। সূত্রের খবর, এই বিষয়ে নবান্নের তরফে সবুজ সংকেতও মিলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী। যে পদে বর্তমানে বহাল রয়েছেন রাজ্যপাল।  এবার রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদ থেকেও সরানো হবে রাজ্যপালকে? এই প্রশ্ন নতুন করে উঠে এসেছে। সূত্রের খবর, এই বিষয়ে নবান্নের তরফে সবুজ সংকেতও মিলেছে। রাজ্যপালের বদলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে ভিজিটর পদে আনা হবে রাজ্যের শিক্ষামন্ত্রীকে।

উল্লেখ্য বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভায়(State Cabinet) সিদ্ধান্ত গৃহীত হয় যে, রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য পদে রাজ্যপালের বদলে এবার থেকে মুখ্যমন্ত্রী থাকবেন। এই বিষয়ে দ্রুত রাজ্যের বিধানসভায় বিল পাশ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই বিলে রাজ্যপাল স্বাক্ষর না করলে অর্ডিন্যান্স জারি করে এই নিয়ম বলবৎ করবে রাজ্য সরকার। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই বিষয়ে বলেন, ‘‘মন্ত্রিসভায় সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পশ্চিমবঙ্গের যত বিশ্ববিদ্যালয় আছে তার আচার্য পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে আচার্য করতে চেয়ে বিধানসভায় বিল আনবে সরকার।’ সূত্রের খবর, সেই রেশ কাটতে না কাটতে এবার রাজের সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদ থেকেও রাজ্যপালকে সরানোর প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। বদলে ওই পদে বসানো হবে রাজ্যের শিক্ষামন্ত্রীকে। 

দেশের কেরালা ও তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আচার্য করার জন্য সেখানকার বিধানসভায় একই ধরণের বিল পেশ করেছে সেখানকার সরকার। অর্থাৎ সেখানকার রাজ্য সরকারের অধীনে থাকা বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য পদে আর রাজ্যপালকে রাখা হচ্ছে না। ওই রাজ্যগুলিতে সব সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে আনা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে।

ধর্মতলায় মাপজোক কাণ্ড: ফেঁসে গিয়েও হাজিরা এড়ালেন দোলা-বৈশ্বানর, থানায় যাচ্ছেন কুণাল

আবাসের টাকা হাতাতে উপভোক্তার বদলে ‘কোড নেম’, কাঠগড়ায় ফলতার ‘পুষ্পা’

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ৬০০ কেজি হাঁড়িভাঙ্গা ও আম্রপালি আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

কলকাতা ও রাজ্য পুলিশে ফের রদবদল, কাকে কোথায় পাঠানো হল?

বাড়িতে বানিয়ে নিন ব্রাজিলের জনপ্রিয় মিষ্টি ব্রিগাদেইরো, রইল রেসিপি

কবির বাহিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে বিচ্ছেদ, গুজব ওড়ালেন কৃতি স্যানন, কী বললেন?

ভেনেজুয়েলা থেকে ফিরল ভারতীয় নাবিকের দেহ, উধাও মস্তিষ্ক-হৃৎপিণ্ড-ফুসফুস

কলকাতা পুরসভা থেকে সাসপেন্ড কালিচরণ বন্দ্যোপাধ্যায়

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

‘চিকিৎসা ক্ষেত্রে আমরা-ওরা করত তৃণমূল’, তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

গরম থেকে বাঁচতে জলে শরীর ভেজাতে গিয়ে জার্মানিতে মর্মান্তিক মৃত্যু ৩০ জনের

খুনের মাসখানেক আগে সিয়ার বাবা-মায়ের সঙ্গে নাচছেন কেতন, ভাইরাল পুরানো ভিডিও