একডালিয়া রোডেরই নামকরণ হোক সুব্রত মুখোপাধ্যায়ের নামে, দাবি স্থানীয়দের

একডালিয়া রোডের নামকরণ সুব্রতবাবুর নামে করার যে দাবি সেখানকার বাসিন্দারা তুলেছেন সেই দাবিকে সমর্থন জানিয়েছেন একডালিয়া ক্লাবের সদস্যরাও। তাঁদের দাবি, একডালিয়া রোডের নামকরণ হোক সুব্রতবাবুর নামে। যদিও সুদর্শনা জানিয়েছেন, সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত অন্যান্য রাস্তার নামও বিকল্প হিসেবে ভেবে রাখা হচ্ছে৷

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি কলকাতা পুরনিগমের ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় কলকাতা পুরনিগমে প্রস্তাব রাখেন যাতে কলকাতার একটি রাস্তার নাম রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের নামে যাতে করা হয়। সেই প্রস্তাব গৃহীত হয়েছে কলকাতা পুরনিগমে। মেয়র ফিরহাদ হাকিম নিজেই জানিয়েছেন, সুদর্শনা নিজেই জানাক কোন রাস্তার নাম সুব্রতবাবুর নামে করা যেতে পারে। এখন গড়িয়াহাটের একডালিয়া রোডের বাসিন্দা ও একডালিয়া এভারগ্রিন ক্লাবের সদস্যরা চাইছেন একডালিয়া রোডের নতুন নামকরণ করা হোক সুব্রত মুখোপাধ্যায়ের নামে। একই সঙ্গে কলকাতা পুরনিগমের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই সুব্রতবাবুর নামে তাঁরা একটি সংগ্রহশালা নির্মাণ করতে চান একডালিয়া ক্লাবের আশেপাশেই। কেননা ওই ক্লাবের বিপরীতেই সুব্রতবাবুর বাড়ি। 

একডালিয়া রোডের নামকরণ সুব্রতবাবুর নামে করার যে দাবি সেখানকার বাসিন্দারা তুলেছেন সেই দাবিকে সমর্থন জানিয়েছেন একডালিয়া ক্লাবের সদস্যরাও। এই বিষয়ে একডালিয়া ক্লাবের সদস্য তথা সেখানকার কোষাধক্ষ্য স্বপন মহাপাত্র জানিয়েছেন, ‘একডালিয়া আর সুব্রত মুখোপাধ্যায় সমার্থক শব্দ। তাঁকে বাদ দিয়ে একডালিয়া ভাবা যায় না। একডালিয়াতে উনি আসেন ১৯৭১ সালে। দীর্ঘ ৫০ বছর ধরে উনি এখানে থেকেছেন। সুরেন ঠাকুর রোড, গড়িয়াহাট রোড, একডালিয়া রোড জুড়ে তিনি বিভিন্ন সময় থেকেছেন৷ এই রাস্তা বর্তমানে একডালিয়া রোড নামে পরিচিত। এখন পুরনিগম দেখুক কোন রাস্তা তাঁরা সুব্রতবাবুর নামে নামকরণ করবেন। তবে আমরা চাই একডালিয়া রোডের নামকরণ করা হোক সুব্রত মুখোপাধ্যায়ের নামেই। আর সংগ্রহশালা করার জন্যে আমরা আমাদের ক্লাবের একটা অংশ দিতে পারি। এই ক্লাবের সঙ্গে সুব্রত মুখোপাধ্যায়ের একাধিক স্মৃতি জড়িয়ে আছে৷ তাই এখানে সংগ্রহশালা করতে চাইলে স্বাগত।’

যদিও এই দাবি ও মতের সঙ্গে কিছুটা হলেও ভিন্ন মত পোষণ করেছেন সুদর্শনা। তাঁর বক্তব্য, ‘পুরসভার তরফ থেকে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এটা ঠিক যে স্থানীয়রা চাইছেন একডালিয়া রোডের নাম হোক সুব্রত মুখোপাধ্যায়ের নামে। সমস্ত প্রক্রিয়া খতিয়ে দেখেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। এর পাশাপাশি সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত অন্যান্য রাস্তার নামও বিকল্প হিসেবে ভেবে রাখা হচ্ছে৷’

জমি-বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি! কুয়ো থেকে উদ্ধার কিশোরের নিথর দেহ

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের

মস্কোতে গোপন বৈঠক মার্কিন গুপ্তচর সংস্থার প্রধানের, জোর জল্পনা

ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ নবজাতক

২৯০ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কার প্রথম ইনিংস

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত

৫৪ বছরে ফের ছাদনাতলায় অভিনেত্রী, মায়ের বিয়েতে সাক্ষী ছেলে, আড়ালেই রাখলেন বরের মুখ

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

লরি-ট্রাক্টর থেকে তোলা আদায়ের অভিযোগ, ঝাড়গ্রামে গ্রেফতার ‘ঘুষখোর’ পুলিশ

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের

ভারতীয় তেলের বাজারে বড় ধাক্কা! ইরান-যোগে ৪ সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা