চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দু বছর পর ফের ভারত-বাংলাদেশের মধ্যে চালু হল ‘মৈত্রী’ ও ‘বন্ধন’ এক্সপ্রেস

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ দু বছর পর আবার গড়াল ভারত বাংলাদেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেসের চাকা। রবিবার সকালে মৈত্রী এক্সপ্রেস কলকাতা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। মৈত্রী এক্সপ্রেসের পাশাপাশি ভারত বাংলাদেশের মধ্যে এদিন বন্ধন এক্সপ্রেসও পুনরায় চালু হয়। বন্ধন এক্সপ্রেস এদিন কলকাতা থেকে খুলনার উদ্দেশে রওনা দেয়।

কোভিড সংক্রমণ পরিস্থিতির কারণে ২০২০ সালের মার্চ মাসের ১৮ তারিখে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন বন্ধন ও মৈত্রী এক্সপ্রেস বন্ধ করে দেওয়া হয়। রবিবার কলকাতা স্টেশন থেকে ফের চালু হল দুই দেশের মধ্যে যাতাযাতকারী দুটি ট্রেন। জানা গিয়েছে এখন থেকে ভারত-বাংলাদেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস চলবে সপ্তাহে ৫ দিন। বন্ধন এক্সপ্রেস চলবে সপ্তাহে ২ দিন। বন্ধন এক্সপ্রেসের ক্লাস অনুযায়ী দুই রকম ভাড়া রয়েছে। এই ট্রেনে চেয়ার কারে ভাড়া ৮০০ টাকা। আর এক্সিট প্লাসে ভাড়া ১২০০ টাকার কাছাকাছি। কোভিড ও লকডাউনের পর রবিবার প্রথম দিন ট্রেনটি চালু হওয়ায় যাত্রীর সংখ্যা খুব বেশি ছিল না। মাত্র ১৯ জন  যাত্রীকে নিয়ে কলকাতা স্টেশন থেকে বাংলাদেশের খুলনার উদ্দেশে বন্ধন এক্সপ্রেস রওনা দেয়।

ভারত ও বাংলাদেশ উভয় দেশের যাত্রীদের সুবিধার্থে রবিবার থেকে চালু করা হল কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা-খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান,করোনা অতিমারির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এই ২ টি ট্রেন। সমস্যায় পড়ছিলেন যাত্রীরা। কিন্তু এখন কিছুটা নিয়ন্ত্রণে করোনা সংক্রমণ। তাই পুনরায় ভারত-বাংলাদেশ ট্রেন গুলি চালু করা হল। তিনি আরও জানান, খুব তাড়াতাড়ি ভারত এবং বাংলাদেশের তৃতীয় ট্রেন মিতালি এক্সপ্রেসও চালু করা হবে। আগামী ১ জুন থেকে নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা পর্যন্ত চলবে এই ট্রেনটি।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ