কন্যাশ্রী দিবসে সন্মানিত আরজি করের দুই কন্যা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ- খুনের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য। আর তখনই কন্যাশ্রী দিবসে বিশেষ পুরস্কার পেলেন ওই কলেজের দুই ডাক্তারি  পড়ুয়া।  বুধবার   ধনধান্য প্রেক্ষাগৃহে পালিত হল কন্যাশ্রী দিবস। প্রেক্ষাগৃহে মঞ্চস্থ হল-  কন্যাশ্রী প্রকল্প কী ভাবে হাজার হাজার গরীব পরিবারের মেয়ের চিকিৎসক হওয়ার স্বপন সফল করেছে।

 এদিনের কন্যাশ্রী দিবসের দিন পুরস্কৃত হলেন আরজি করের দুই পড়ুয়া। একজন হলেন- আরজি করের MBBS-এর তৃতীয় বর্ষের পড়ুয়া তৃষা চন্দ্র। অন্যজন  আরজি করের MBBS পড়ুয়া মধুরিমা মৈত্র। বলা বাহুল্য, রাজ্যের  বাল্যবিবাহ রুখতে এবং মেয়েদের পড়াশোনার অগ্রগতির লক্ষ্যে স্কুলের ছাত্রীদের জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য। এই প্রকল্পে স্কুলস্তরে একজন ছাত্রীকে এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়। যাতে  তারা তাদের পড়াশোনা চালিয়ে স্বপ্ন পূরণ করতে পারে।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ২০১৩ সালের ৮ মার্চ চালু করেন কন্যাশ্রী প্রকল্প। সেই বছরের ১৪ অগস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হয় কন্যাশ্রী দিবস উদযাপনের পালা। পুরো ১০ বছর কাটিয়ে এদিন ১১ বছরে পা দিল কন্যাশ্রী।   রাজ্যে এখন পর্যন্ত এই প্রকল্পে সুবিধাপ্রাপকের সংখ্যা ৮৭ লক্ষেরও বেশি।

ফেসবুকে শুভেন্দু অধিকারীকে কুকথা, গ্রেফতার প্রৌঢ়

ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক নিমিষেই শেষ পরিবারের ৫ সদস্য

স্কুলের ভিতরেই গায়ে পেট্রল দিয়ে নিজেকে পুড়িয়ে দিলেন ছাত্রী, পিলে চমকানো ঘটনা রাজধানী দিল্লিতে

ঢাকায় শেখ হাসিনা উচ্ছেদের নেতৃত্বে থাকা গায়কের গাড়ি লক্ষ্য করে পর পর গুলি

মুখ পুড়ল কাকলি-সুদীপদের, পুরভোটে এনসিপিআই-র সঙ্গে জোটে না বিজেপির

ভারতীয় বোলারদের দাপটে দিশেহারা নিউজিল্যান্ড! শ্রেয়সদের সামনে ১৮১ রানের লক্ষ্য

অন্নপূর্ণার টাকায় ২৫ ফুটের লক্ষ্মী মূর্তি, কোজাগরীর আরাধনায় চরম ব্যস্ততা বীরভূমে

‘ফৌজি,’ ‘স্পিরিটের’ পর ‘সালার-২’, জন্মদিনে সুখবর পেলেন প্রভাস

মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, ভেঙে পড়ে নিহত ৪ পাইলট

জম্ম-কাশ্মীরে ফের নাশকতার ছক? পুঞ্চ থেকে উদ্ধার IED ভর্তি ৭টি কন্টেনার

বিদেশে বসেই চালাতেন অপরাধের সাম্রাজ্য, অবশেষে আমেরিকায় গ্রেফতার ভারতের দুই ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার

পুরভোটে কারা লড়বেন? প্রার্থীতালিকা চূড়ান্ত করতে দিল্লি সফরে শমীক

যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি মৃত্যুমিছিল! ইজরায়েলের হামলায় নিহত ১,৪০০-র বেশি ফিলিস্তিনি

অপেক্ষার অবসান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০-তে শিকে ছিঁড়ল বৈভবের